সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

দুই বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই বন্ধুর ছুরিকাঘাতে আব্দুর রাহিম (১৬) নামের এক যুবক নিহত হয়েছে।

রোববার রাত ১১টার দিকে পৌর এলাকার ৭নং ওয়ার্ড নারায়ণপুর দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একই এলাকার জামাল পাশার দুই ছেলে শাকিল (২০) ও মারুফ (১৬) নামের ২ যুবককে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। পরে তাদেরকে নবীনগর থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বাড়ি একই এলাকায়।

নিহতের মামা জিয়াউর রহমান বলেন, পার্টি আছে বলে রাহিমকে বাসা থেকে নিয়ে যান তারা। পরে নারায়ণপুর নিউটাউনের জামাল পাশার একটি ঘরে আচার খাওয়াকে কেন্দ্র করে এক পর্যায়ে ছুরি দিয়ে আঘাত করতে থাকেন শাকিল ও মারুফ। ঘটনাস্থলে রাহিম মারা যান। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করে সেনাবাহিনীদের হাতে তুলে দেন।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কথা-কাটাকাটির জেরে রাহিমকে ছুরিকাঘাত করেন তার বন্ধু শাকিল ও মারুফ। তাদের আটক করা হয়েছে। ঘটনায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর হত্যার কারণ জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

দুই বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

আপডেট সময় ১২:৫০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪