ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হককে ঘিরে নানা বিতর্ক শৈলকুপা শাহী মসজিদের ৩১ লাখ টাকা গায়েব, মোতাওয়াল্লির বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ চা দোকানির অ্যাকাউন্টে জুয়ার কোটি টাকা, তিন দিনেই লেনদেন ২ কোটি ২৬ লাখ আত্রাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন তাড়াইলে বড় পর্দায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান এনসিপির নেতৃত্বের ওপর ক্ষোভ, পদত্যাগ করলেন সামান্তা শারমিন শ্রীমঙ্গলে ১২০ লিটার চোলাইমদসহ অটোরিকশা জব্দ, গ্রেপ্তার ১ শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি বোরহানউদ্দিনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি বালু বিক্রির উৎসব, ইউএনও জহিরুল আলমের সহযোগিতার অভিযোগ

লুট হওয়া ৫১ বস্তা মাছের খাবার ফেরত পেলেন ষষ্টি হালদার

চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলার উথলী বাজার থেকে লুট হওয়া ৫১ বস্তা মাছের খাবার বিএনপি নেতাদের সহযোগিতায় ফেরত পেয়েছেন ব্যবসায়ী ষষ্টি হালদার।

শনিবার দুপুরের দিকে জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ দলীয় নেতা-কর্মীদের সহযোগিতায় লুট হওয়া মাছের খাবার উদ্ধার করে হস্তান্তর করেন।

জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর দুর্বৃত্তরা উথলী বাজারের ব্যবসায়ী ষষ্টি হাওলাদারের মাছের খাবার লুট করে।

গত ৬ আগস্ট চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক হাসান মাহমুদ খান বাবু এলাকায় এসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন। বৈঠকে তিনি লুট হওয়া মালামাল উদ্ধারের জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন। আর কারা মালামাল লুট করেছেন তাদের তালিকা প্রস্তুত করতে বলেন।

এদিকে পরের দিন সকাল থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো ঘুরে দেখেন এবং সহযোগিতা হিসেবে অনুদান দেন হাসান মাহমুদ খান বাবু। এছাড়া জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলায় কর্মরত সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সহিংসতা ও অন্যায় রোধে কঠোর হওয়ার নির্দেশ দেন।

জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ বলেন, জেলা বিএনপির আহ্বায়ক বাবু খান নির্দেশ দেওয়ার পর দলীয় নেতা-কর্মীরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করছেন। তিনি ইতোমধ্যে কয়েকজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে অনুদান দিয়েছেন। আজ লুট হওয়া ৫১ বস্তা মাছের খাবার উদ্ধার করে হস্তান্তর করা হলো। লুট হওয়া সব মালামাল উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। আমাদের নেতা-কর্মীরা কাজ করছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হককে ঘিরে নানা বিতর্ক

লুট হওয়া ৫১ বস্তা মাছের খাবার ফেরত পেলেন ষষ্টি হালদার

আপডেট সময় ১১:৫১:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪