সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

চিকিৎসক-নার্সদের সেবা অব্যাহত রাখার আহ্বান বিএনপির

ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এই ঘটনার পর থেকে দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে অচলাবস্থা দেখা দিয়েছে। সড়কে যেমন পুলিশ অনুপস্থিত, তেমনি সরকারি অনেক হাসপাতালে চিকিৎসকদেরও দেখা যায়নি। এমন পরিস্থিতিতে চিকিৎসকদের দ্রুত কাজে যোগদানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম বলেন, ‘গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা সেবার সাথে জড়িত অনেক চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীবৃন্দ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর অনুপস্থিত থাকার কারণে হাসপাতালের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ও ভেঙে পড়ছে।’

তাই চিকিৎসা সেবার সঙ্গে সব পেশাজীবীদের অবিলম্বে সেবা কার্যক্রমে যোগ দিতে অনুরোধ করেছেন তিনি, ‘স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিভিন্ন হাসপাতালের পরিচালক, বিভাগীয় প্রধান, অধ্যাপক, চিকিৎসকবৃন্দ, নার্সিং কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে হাসপাতালের চিকিৎসা সেবা অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি।’

শেখ হাসিনার সরকারকে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের জন্য দায়ী করে রফিকুল ইসলাম যোগ করেন, ‘গত ১৬ বছরের দুঃশাসন, অবিচার ও নিপীড়নের জন্য সমগ্র বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের মুখে। স্বাস্থ্য ব্যবস্থার প্রতিটি বিভাগে এতদিন যে দুর্নীতি ও অবৈধ নিয়োগ কিংবা পদোন্নতির মাধ্যমে যে বৈষম্য তৈরী হয়েছে, আশা করি কর্তৃপক্ষ শিগগিরই এর সুষ্ঠু সমাধান করবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

চিকিৎসক-নার্সদের সেবা অব্যাহত রাখার আহ্বান বিএনপির

আপডেট সময় ১২:১২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪