ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় টমছমব্রিজ এলাকার যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত সুযোগের অপেক্ষায় নীলফামারীর সুরের জাদুকর সজীব মুন্সীগঞ্জে হাসপাতাল সিলগালা, অভিযানে জরিমানার মুখে একাধিক ক্লিনিক ৫০ বছরের রাস্তা উদ্ধারে নেই উদ্যোগ-ভুক্তভোগীর অভিযোগ

বিজয় উল্লাসে যোগ দিয়েছিলেন মেহজাবীন, সঙ্গে ছিলেন যারা

ছাত্রদের আন্দোলনে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। পদত্যাগ করে দেশে ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। গতকাল সোমবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এরপরই দেশের পথে পথে শুরু হয় বিজয়োল্লাস। সে উৎসবে যোগ দিয়েছিলেন দেশের অন্যতম সেরা অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও।

সোমবার (৫ আগস্ট) বিকেলে সামাজিক মাধ্যমে কিছু ছবি প্রকাশ করেন নাট্য নির্মাতা ও পরিচালক রেদওয়ান রনি। সেসব ছবিতে দেখা যায় অভিনেত্রী মেহজাবীনকে। মুখে বিজয়ের হাসি নিয়ে ‘লাভ সাইন’ দেখান তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন আদনান আল রাজিব। ‘ভি সাইন’ দেখিয়ে আনন্দ প্রকাশ করেছেন এই বিজ্ঞাপন নির্মাতা।

এছাড়া পরিচালক মোস্তফা সরয়ার ফারুকি, আশফাক নিপুণ, অভিনেত্রী সাবিলা নূরসহ অনেকেই সামাজিক মাধ্যমে তরুণদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পোস্ট দিয়েছেন। একইসঙ্গে সহিংসতা পরিহার করে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা

বিজয় উল্লাসে যোগ দিয়েছিলেন মেহজাবীন, সঙ্গে ছিলেন যারা

আপডেট সময় ০১:১০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪