ঢাকা ১১:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার দ্বিতীয় বিয়ের তিন মাসের মাথায় ভাঙনের মুখে বাদশার সংসার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ আ. লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে তফাৎ আছে: পানিসম্পদ মন্ত্রী পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিলেন নরেন্দ্র মোদি মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিয়ম ভেঙে ১০৮ কোটি টাকার দরপত্র অনুমোদনের অভিযোগ ভিসির বিরুদ্ধে বড়লেখায় সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

ছাত্রলীগের হামলা হানাদার বাহিনীর নৃশংসতাকে মনে করিয়ে দেয়

ঢাকাসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও হতাহতের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দেশবাসীকে এহেন ঘৃণ্য পাশবিকতার বিরুদ্ধে প্রতিবাদমুখর হওয়ার জন্য আহ্বান জানিয়েছে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য।

সংগঠনটির নেতা আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবীব, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, মোস্তাফিজুর রহমান বাবুল, খোন্দকার লুৎফর রহমান এবং আসাদুর রহমান খান আসাদ মঙ্গলবার এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে তারা বলেন, শিক্ষার্থীদের ওপর হামলা হানাদার বাহিনীর নৃশংসতাকে মনে করিয়ে দেয়।

নেতারা বলেন, কোটা সংস্কারের ন্যায়সঙ্গত যৌক্তিক দাবিতে দেশের ছাত্রসমাজের শান্তিপূর্ণ আন্দোলনকে দমন করার জন্য প্রকাশ্যে ঘোষণা দিয়ে সরকারদলীয় ছাত্র সংগঠনের সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সোমবার সাধারণ শিক্ষার্থীদের ওপর ঝাঁপিয়ে পড়েছে। সন্ত্রাসীদের নির্বিচার আক্রমণের শিকার হয়েছেন পাঁচ শতাধিক ছাত্রছাত্রী। সন্ত্রাসীরা ছাত্রী শিক্ষার্থীদেরও রাজপথে ফেলে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করেছে।

তিনি বলেন, তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া আহত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় পৈশাচিক হামলা চালিয়েছে। তাদের হিংস্র ছোবলের হাত থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে আশ্রয় নেওয়া শিক্ষার্থীরাও রেহাই পায়নি।

নেতারা বলেন, সরকারপ্রধানের প্রত্যক্ষ মদদে পরিচালিত ছাত্রলীগের সন্ত্রাসীদের সোমবারের এহেন নারকীয় হামলা ঢাকা বিশ্বিদ্যালয়ের ওপর ৭১-এর ২৫ মার্চের হানাদার বাহিনীর নৃশংস হামলাকে মনে করিয়ে দেয়। নেতারা দীর্ঘসময় ধরে পরিচালিত হামলা বন্ধ এবং সন্ত্রার্সীদের হাত থেকে শিক্ষার্থীদের রক্ষায় সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্বিকার ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এরপর বিশ্ববিদ্যালয়ের এ ধরনের দলকানা দায়িত্বহীন প্রশাসনের দায়িত্ব পালন করে যাওয়ার আর সুযোগ থাকতে পারে না।

নেতারা বিবৃতিতে নিজেদের শরীরের রক্ত ঝরিয়ে ছাত্রলীগ সন্ত্রাসীদের হিংস্র হামলা মোকাবিলা করে সাধারণ শিক্ষার্থীরা অসম সাহসিকতার পরিচয় দেওয়ায় তাদের অভিবাদন জানিয়ে দেশবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

নেতারা বিবৃতিতে বলেন, হামলা করে রক্ত ঝরিয়ে হতাহত করে অতীতে ছাত্রসমাজ ও জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন কখনই স্তব্ধ করা যায় নাই, এবারো যাবে না। ছাত্রসমাজ তার অমিত তেজ আর বিপুল প্রাণশক্তি নিয়ে অন্যায় অবিচারের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাবি আদায়ে আবারো রাজপথে নেমে এসেছে, তাদের বিজয় অনিবার্য।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

ছাত্রলীগের হামলা হানাদার বাহিনীর নৃশংসতাকে মনে করিয়ে দেয়

আপডেট সময় ০৯:৫৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪