ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু সেই ভুয়া আজিজের সহযোগী ইউসুফ রিমান্ডে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে বাসচাপায় ঠিকাদার নিহত চুয়াডাঙ্গায় ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে ফের উত্তাল চট্টগ্রাম শিক্ষার্থীদের বিনামূল্যে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ দিচ্ছে ডাকসু

বন্দুকধারীদের হামলায় ৪ ভারতীয় সেনা নিহত

ভারতের জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় সশস্ত্র বন্দুকধারীদের হামলায় অন্তত চার ভারতীয় সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তাও আছেন, তিনি মেজর পদমর্যাদার। ভারতীয় সংবাদমাধ্যম এনডি টিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সোমবার (স্থানীয় সময়) ডোডা জেলার দেসা বনে বন্দুকযুদ্ধে ওই চার সেনা নিহত হন।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, এই বন্দুকযুদ্ধের ঘটনায় আরও চার সেনা ও একজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় কর্মকর্তাদের মতে, সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু-কাশ্মীর পুলিশের একটি দলের যৌথ অভিযানেই এই চারজন নিহত হন।

ভারতের প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র গতকাল সোমবার বলেছেন, ‘আজ (সোমবার) রাতে প্রায় ৯টার দিকে সন্ত্রাসীদের সঙ্গে ভারী গোলাগুলি হয়েছিল। প্রাথমিক প্রতিবেদন অনুসারে, আমরা আমাদের বীর জওয়ানদের আহত হওয়ার খবর পাই। এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। অভিযান অব্যাহত আছে।’

এর আগে, গত ৮ জুলাই জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় ভারতীয় সেনাবাহিনীর আরও পাঁচ সেনার মৃত্যু হয়। কাঠুয়া জেলার বাদনোতা গ্রামের জেন্দা নাল্লাহ নামক একটি স্থানে ওই হামলা ও হতাহতের ঘটনা ঘটে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি

বন্দুকধারীদের হামলায় ৪ ভারতীয় সেনা নিহত

আপডেট সময় ১১:১৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪