ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামালপুরে ১০ বছরেও শুরু হয়নি ৫০০ শয্যার হাসপাতাল ভবনের নির্মাণকাজ নেত্রকোণায় দুই গ্রামবাসীর সংঘর্ষে নারী নিহত, আহত ২০ জঙ্গলে ২৭ বছর কাটিয়ে দেশে ফিরলেন নি‌খোঁজ মালয়েশিয়া প্রবাসী উল্টো পথে আসা পিকআপে অটোরিকশায় ধাক্কা, অন্তঃসত্ত্বাসহ আহত ৭ এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ‘রাজনৈতিক পর্ষদ’ সদস্য হলেন ২ এমপি গুম-নির্যাতের পেছনে দায়ী শেখ হাসিনা : জেরায় সাক্ষী পটুয়াখালীতে এসএসসি-সমমান পরীক্ষায় ৫৩৩ জন অনুপস্থিত বাংলাদেশি জাহাজকে কেন হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান? অপতথ্যের বিস্তার রোধে ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ঢাকায় মা‌র্কিন রাষ্ট্রদূ‌তের ১০০ দিন : বাণিজ্য চুক্তিকে বললেন ‘ঐতিহাসিক’

বোরহানউদ্দিনে পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক

  • রিয়াজ ফরাজী
  • আপডেট সময় ০৫:১০:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
  • ৭৪৬ বার পড়া হয়েছে

ভোলার বোরহানউদ্দিন থানার নবাগত অফিসার্স ইনচার্জ জাব্বারুল ইসলামের চৌকস নেতৃত্বে বোরহানউদ্দিনে বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. আওলাদ হোসেন ওরফে আলাউদ্দিন (৩৫) নামে একজনকে আটক করেছে থানা পুলিশের এজটি চৌকস টিম।

রোববার (১৪ জুলাই) ভোর ৪:৫০ ঘটিকায়, ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমউদ্দিন লঞ্চ ঘাট সংলগ্নে চৌরাস্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আলাউদ্দিন ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামের মো. আজাহার মীরের ছেলে।

এ বিষয়ে রোববার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পেরেছি ঢাকার সদরঘাট থেকে তাসরিফ-১৪ নামে একটি যাত্রীবাহী লঞ্চে এক ব্যক্তি ইয়াবাসহ হাকিমউদ্দিনে আসছেন। ওই সংবাদের ভিত্তিতে আজ ভোরের দিকে অভিযান পরিচালনা করেন বোরহানউদ্দিন থানার পুলিশ।

এ সময় লঞ্চ থেকে নেমে একটি অটোরিকশায় করে আসা আওলাদ হোসেন ওরফে আলাউদ্দিনকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৯ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাব্বারুল ইসলাম সাংবাদিকদের জানান,আমরা গোপন সংবাদের ভিত্তিতে হাকিমদ্দিন লঞ্চ ঘাটে গতকাল থেকে অবস্থান করে, আজ ভোরে এস আই সিজার হোসেন, সঙ্গীয় এস আই হেলালুর রহমান এর টিম তাকে আটক করে, আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় শিকার করেন। তার বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন।
এসপি স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা মাদকের জিরো টলারেন্স ঘোষণা করেছি, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ১০ বছরেও শুরু হয়নি ৫০০ শয্যার হাসপাতাল ভবনের নির্মাণকাজ

বোরহানউদ্দিনে পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক

আপডেট সময় ০৫:১০:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪