ঢাকা ১১:২০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু সেই ভুয়া আজিজের সহযোগী ইউসুফ রিমান্ডে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে বাসচাপায় ঠিকাদার নিহত চুয়াডাঙ্গায় ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে ফের উত্তাল চট্টগ্রাম শিক্ষার্থীদের বিনামূল্যে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ দিচ্ছে ডাকসু

বাউফলে পূত্রবধূকে হাসপাতালে নেওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শ্বশুরের মৃত্যু

পটুয়াখালীর বাউফলে দুটি ব্যাটারিচালিত থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে সেলিম সরদার (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার বাউফল ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিম সরদার উপজেলার দাসপাড়া গ্রামের বাসিন্দা।

সূত্র জানায়, বুধবার বেলা ১১টার দিকে সেলিম সরদার তার অসুস্থ পূত্রবধূকে নিয়ে চিকিৎসার জন্য বাউফল হাসপাতালে যাচ্ছিলেন। পথে ফায়ার সার্ভিস এলাকায় তাদের বহনকারী থ্রি হুইলারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষ হলে মাথায় ও বুকে গুরুতর আঘাত পান সেলিম সরদার।

হাসপাতালে নেওয়া হলে সেলিম সরদারকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন সেলিম সরদারের পুত্রবধূ মাহফুজা বেগম (৩২)। তাকেও বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, পরিবারের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে। অটোরিকশা দুটি আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি

বাউফলে পূত্রবধূকে হাসপাতালে নেওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শ্বশুরের মৃত্যু

আপডেট সময় ১০:০০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪