সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

মেসিকে ছোঁয়াও যাবে না, খেলোয়াড়দের হুঁশিয়ারি আরব কোচের

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা। তার আগে অবশ্য আরও একটা ম্যাচ খেলবে দলটি, সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে তাদেরই মাঠে হবে প্রীতি ম্যাচটি। তার আগে দলটির কোচ রোদোলফো আরুবারেনা শিষ্যদের হুঁশিয়ারই করে দিয়েছেন রীতিমতো। মেসিকে ছোঁয়াও যাবে না এই ম্যাচে!

রোদোলফো এখন আমিরাতের দায়িত্বে থাকলেও তার জন্ম বুয়োনোস এইরেসে। খেলোয়াড়ি জীবনে গায়ে চড়িয়েছেন বোকা জুনিয়র্স দলের জার্সিও। সেই তিনি এবার জন্মভূমি আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, ‘আমি ফুটবলারদের বলে দিয়েছি, ম্যাচের মধ্যে মেসিকে কোনো অবস্থায় যেন কড়া ট্যাকল না করা হয়। সবচেয়ে ভালো হয়, ওকে ছোঁয়াই না হয়।’

গ্রহের অন্যতম সেরা এই খেলোয়াড়ের মুখোমুখি হবে দল। তাই আর্জেন্টাইন কোচ রোদোলফো জানালেন, আমিরাতের খেলোয়াড়দেরকে পরামর্শ দেওয়ার জন্য মেসিকে বিশেষভাবে অনুরোধ করবেন তিনি।

তার কথা, ‘লিওর মতো ফুটবলারের দেখা তো চাইলেই মেলে না। সেই সুযোগ পাচ্ছে এই দল। তাই ওর কাছ থেকে মূল্যবান পরামর্শ পেলে উপকৃত হবে সংযুক্ত আরব আমিরাত দল। আশা করব, ও আমার এই অনুরোধ রক্ষা করবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

মেসিকে ছোঁয়াও যাবে না, খেলোয়াড়দের হুঁশিয়ারি আরব কোচের

আপডেট সময় ১২:০৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২