সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

মেসিকে নিয়ে উন্মাদনা শুরু : আটক হলেন দর্শক

ক্লাবের ফুটবল শেষ করে বিশ্বকাপ মিশনে আর্জেন্টিনা দলের সঙ্গে যোগ দিয়ে দিয়েছেন লিওনেল মেসি। ইতোমধ্যে নেমে গেছেন অনুশীলনেও। কাতারে অবশ্য পা রাখেননি এখনো। আগামীকাল বুধবার আর্জেন্টিনা আতিথ্য নেবে সংযুক্ত আরব আমিরাতের। এরপরই কাতারে পা রাখবেন লিওনেল স্ক্যালোনির শিষ্যরা।

কাতারে পৌঁছানোর আগেই অবশ্য ভক্তদের উন্মাদনার শিকার হওয়া শুরু হয়ে গেছে লিওনেল মেসির। আবুধাবি বিশ্ববিদ্যালয় মাঠে অনুশীলনে যখন নেমেছেন, তখন তাকে এক ঝলক দেখার জন্য বাইরে ভিড় জমালেন ভক্তরা। সেই অনুশীলন অবশ্য রুদ্ধদ্বার ছিল না, তবে চড়া দাম গুণলে পাওয়া যাচ্ছিল মেসিদের অনুশীলনের টিকিট। বাংলাদেশি টাকায় যা ছিল প্রায় ৩ হাজারেরও কিছু বেশি অর্থ।

দর্শক যখন মাঠে আসার অনুমতি দেওয়া হয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তা ব্যবস্থাও জোরদারই করা ছিল। তবে সেই কঠোর নিরাপত্তা বলয় ভেঙেই আর্জেন্টিনার অনুশীলন চলাকালে দুই সমর্থক ঢুকে পড়েন মাঠের মধ্যে। মেসির দিকে ছুটছিলেনও বেশ। তবে বেরসিক নিরাপত্তারক্ষীরা তাতে বাগড়া দেন। সঙ্গে সঙ্গে মাঠের বাইরে পাঠিয়ে দেন তাদের। দূর থেকে অবশ্য পুরো ঘটনাই উপভোগ করেন মেসি ও তার সতীর্থরা।

অনুশীলনের পরে অবশ্য সাংবাদিকদের স্কালোনি জানিয়েছেন, এটা স্বাভাবিক একটা ঘটনাই। তিনি বলেন, ‘এটা আমাদের কাছে প্রত্যাশিত ঘটনা। মেসির মতো কিংবদন্তিকে দেখতে মাঠের মধ্যে ভক্তরা ঢুকে পড়ার চেষ্টা করবেন, সেটা তো অপ্রত্যাশিত কিছু নয় মোটেও।’

তবে এই কারণে আবুধাবির নিরাপত্তা ব্যবস্থাকে দোষ দিতে নারাজ স্ক্যালোনি। বললেন, ‘আমরা খুব সহজ ভাবেই গোটা বিষয়টাকে দেখছি। এখানকার নিরাপত্তার ওপর আমাদের পুরোপুরি বিশ্বাস আছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

মেসিকে নিয়ে উন্মাদনা শুরু : আটক হলেন দর্শক

আপডেট সময় ১১:০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২