ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু সেই ভুয়া আজিজের সহযোগী ইউসুফ রিমান্ডে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে বাসচাপায় ঠিকাদার নিহত চুয়াডাঙ্গায় ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে ফের উত্তাল চট্টগ্রাম শিক্ষার্থীদের বিনামূল্যে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ দিচ্ছে ডাকসু

মাদক মামলায় সাবেক কৃষকলীগ নেতার যাবজ্জীবন

মাদক মামলায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব (৪০) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে আরও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৩ জুলাই) দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক জান্নাতুন লিলিফা আকতার জা এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত হাবিবুর রহমান রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট সংলগ্ন কুমড়াকান্দি এলাকার জোনাব আলীর ছেলে। সাংগঠনিক আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২০২৩ সালের ২৩ অক্টোবর জেলা কৃষকলীগ তাকে গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সভাপতি পদ থেকে বহিষ্কার করে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন হাবিবুর।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১ মে ফরিদপুর র‍্যাব-৮ গোপন সংবাদের ভিত্তিতে হাবিবুর রহমানের বসতবাড়িতে অভিযান চালিয়ে তার হেফাজতে থাকা ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় হাবিবুর রহমানকে আটক করা হলে তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন বিভিন্ন স্থান থেকে ফেনসিডিল সংগ্রহ করে সেগুলো বিক্রি করাই তার পেশা ছিলো।

রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি

মাদক মামলায় সাবেক কৃষকলীগ নেতার যাবজ্জীবন

আপডেট সময় ১২:৫১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪