ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয় অবৈধ ভ্যাট রেয়াত ও উৎসে মূসক ফাঁকি, স্কয়ার লাইফ সায়েন্সেসের বিরুদ্ধে ১৩৯ কোটি টাকার অভিযোগ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির ‘মোদির ভারতে মুসলিম হওয়ার কারণেই জামিনে মুক্ত বিলকিস বানোর ধর্ষকরা’ নৈরাজ্য-সহিংসতার প্রতিবাদে শনিবার ঢাকায় জামায়াতের সমাবেশ দেশে গৃহযুদ্ধ বাধানোর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের রতনপুর গ্রুপের তিন মালিকসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বরগুনায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানের পর আত্মগোপনে, অবশেষে আটক সাবেক খতিব রুহুল আমিন

কুশিয়ারার পানি ভাগাভাগিসহ সাত বিষয়ে বাংলাদেশ-ভারত সমঝোতা

বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতটি বিষয়ে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ মঙ্গলবার দিল্লির হায়দ্বারাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর স্মারকগুলো স্বাক্ষর করা হয়েছে।

সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে—সেচের জন্য কুশিয়ারা নদী থেকে রহিমপুর খালের মাধ্যমে ১৫৩ কিউসেক পানি উত্তোলন, বিজ্ঞান ও শিল্প খাতে গবেষণা, বিচারিক দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের প্রশিক্ষণ, রেলওয়ে খাতে প্রশিক্ষণ, রেলওয়ের জন্য তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা, দুই রাষ্ট্রীয় টেলিভিশন কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা এবং মহাকাশ প্রযুক্তি খাতে সহযোগিতা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার থেকে চার দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে ভারতে রয়েছেন। আগামী বৃহস্পতিবার তাঁর দেশে ফেরার কথা রয়েছে। আজ সকালে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করা হয়। শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনে গেলে তাঁকে স্বাগত জানান নরেন্দ্র মোদি। পরে সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘ভারত আমাদের বন্ধু। আমি যখনই ভারতে আসি, এটা আমার জন্য আনন্দের। বিশেষত আমরা সব সময় আমাদের মুক্তিযুদ্ধকালে ভারতের অবদানের কথা স্মরণ করি। আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা পরস্পরকে সহযোগিতা করছি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়

কুশিয়ারার পানি ভাগাভাগিসহ সাত বিষয়ে বাংলাদেশ-ভারত সমঝোতা

আপডেট সময় ১০:৪৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২