সংবাদ শিরোনাম ::
পাঁচ কোটির সরকারি তহবিল গিলে খেলেন উপাচার্য ড. জুলহাস উদ্দিন ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান ফেনী আলিয়ার বিতর্কিত অধ্যক্ষ কারাগারে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরো সহজলভ্য করার দাবি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী বড়লেখায় ৩২ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল ‘বিয়ের কাগজ দেখাতে পারলে যা চাইবেন তা-ই করব’ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ববি সরকারের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে ‘ব্যর্থ’ বললেন নাহিদ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের বড় অভিযান: ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁয় আদালতের নির্দেশে দুই শিশুর মৃত্যুর ১০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

মাদকসেবন করে বাড়িতে অগ্নিসংযোগ, যুবক কারাগারে

মাদকসেবন করে বাড়িঘরে অগ্নিসংযোগ করার সময় সাজ্জাদ হোসেন (২৩) নামে এক যুবককে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০০ টাকা জরিমানা করে কারাগারে পাঠানো হয়।

বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের দগদগা গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকাসক্ত যুবককে এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত যুবক সাজ্জাদ হোসেন উপজেলার দগদগা গ্রামের অধিবাসী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওই যুবক মাদকসেবন করে এলাকায় নিপীড়ন-নির্যাতনসহ বিভিন্নভাবে হয়রানি করে আসছিল। বৃহস্পতিবার ভোরে মাদকসেবন করে বাড়িঘরের মধ্যে আগুন লাগানোর চেষ্টা করলে গ্রামবাসী তাকে আটক করে। এ ঘটনার খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আর্থিক দণ্ড প্রদানের পর কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ কোটির সরকারি তহবিল গিলে খেলেন উপাচার্য ড. জুলহাস উদ্দিন

মাদকসেবন করে বাড়িতে অগ্নিসংযোগ, যুবক কারাগারে

আপডেট সময় ০১:০৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪