সংবাদ শিরোনাম ::
পাঁচ কোটির সরকারি তহবিল গিলে খেলেন উপাচার্য ড. জুলহাস উদ্দিন ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান ফেনী আলিয়ার বিতর্কিত অধ্যক্ষ কারাগারে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরো সহজলভ্য করার দাবি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী বড়লেখায় ৩২ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল ‘বিয়ের কাগজ দেখাতে পারলে যা চাইবেন তা-ই করব’ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ববি সরকারের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে ‘ব্যর্থ’ বললেন নাহিদ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের বড় অভিযান: ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁয় আদালতের নির্দেশে দুই শিশুর মৃত্যুর ১০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

গাজীপুরে বিপন্ন বন্যপ্রাণী উদ্ধার, গ্রেফতার ৫

গাজীপুরে পাচারের উদ্দেশ্যে সংগ্রহে রাখা বিপন্ন বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। এ সময় বন্যপ্রাণী চোরাচালানকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানা পুলিশ।

বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে নগরীর বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকা থেকে এসব প্রাণী উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. মনজুরুল হক (৬০), ড্রাইভার মো. জাকির হোসেন (৫০), মো. লাল মিয়া (৪০), মো. জহুরুল ইসলাম (৪২) ও মো. মোফাস্লেল (৩৫)।

গাজীপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু তোরাব মো. শামসুর রহমান জানান, বিপন্ন ঘোষিত বিভিন্ন প্রকার বন্যপ্রাণী দেশে ও বিদেশে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে আটক রেখে ক্রয়-বিক্রয় ও পরিবহণের চেষ্টা করছে একটি চক্র- এমন তথ্যের ভিত্তিতে বাসন থানার একাধিক টিম অভিযান পরিচালনা করে প্রাণীসহ চোরাচালানকারী চক্রের সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থেকে ৩টি বিপন্ন প্রজাতির হনুমান ও ১৫টি বিপন্ন প্রজাতির টিয়াপাখি উদ্ধার করা হয়। বন্যপ্রাণী পরিবহণ ও চোরাচালান কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

তিনি জানান, গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়- তারা দেশের বিভিন্ন এলাকা থেকে বিপন্নপ্রায় এসব প্রাণী অবৈধভাবে আটক করে নিয়মিতভাবে ক্রয়-বিক্রয় ও চোরাচালান করে আসছে। এ ঘটনায় বাসন থানায় একটি মামলা করা হয়েছে। উদ্ধার করা প্রাণীগুলো বন বিভাগের গাজীপুর বাউপাড়া বিট কর্মকর্তা মো. আবুল কালাম সামসুদ্দিনের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, ওই প্রাণীগুলো গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

এ সময় সহকারী পুলিশ কমিশনার (সদর জোন) ফাহিম আসজাদ ও বাসন থানার ওসি আবু সিদ্দিক উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ কোটির সরকারি তহবিল গিলে খেলেন উপাচার্য ড. জুলহাস উদ্দিন

গাজীপুরে বিপন্ন বন্যপ্রাণী উদ্ধার, গ্রেফতার ৫

আপডেট সময় ১০:১৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪