ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

পবিত্র কাবার চাবিরক্ষক সালেহ আল শাইবা আর নেই

পবিত্র কাবাঘরের চাবিরক্ষক ড. শায়খ সালেহ আল শাইবা মারা গেছেন। তিনি সাহাবী উসমান ইবনে তালহার ১০৯তম উত্তরসূরি এবং কাবার চাবিরক্ষক ছিলেন। খবর খালিজ টাইমসের।

শনিবার হারামাইন শরিফাইন নিজেদের ভেরিফায়েড এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

পোস্টে বলা হয়েছে, ড. শায়খ সালেহ আল শাইবা উসমান ইবনে তালহা রাদিআল্লাহু আনহুর বংশধর ছিলেন এবং কাবাঘরের ১০৯তম অভিভাবক ছিলেন। ফজরের নামাজ শেষে বায়তুল্লায় তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে মক্কার জান্নাতুল মুআল্লায় তাকে দাফন করা হয়।

২০১৩ সালে তার চাচা আব্দুল কাদের ত্বহা আল শাইবি মারা গেলে কাবাঘরের চাবির রক্ষক হন তিনি।

মক্কা বিজয়ের দিন রাসুলুল্লাহ (সা.) নিজে শাইবা গোত্রের উসমান ইবনে তালহা রাদিআল্লাহু আনহুর কাছে চাবি হস্তান্তর করে তাকে সম্মানিত করেন। এরপর থেকে সেই ধারা এখনও অব্যাহত।

উসমান ইবনে তালহা রাদিআল্লাহু আনহুর বংশধরগণ পর্যায়ক্রমে পবিত্র কাবাঘরের চাবি বহন করে আসছেন। তারাই কাবার দরজা খুলে দেন।

আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন সালেহ আল শাইবা। ইসলামিক স্টাডিজের ওপর তার ডক্টরেট ডিগ্রি রয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের দায়িত্ব পালন করতেন। ধর্ম এবং ইতিহাস নিয়ে এ পর্যন্ত বেশ কয়েকটি বই প্রকাশ করেছেন সালেহ আল শাইবা। কাবাঘরের চাবির রক্ষণাবেক্ষণ ছাড়াও পবিত্র ঘরের ভেতর পরিষ্কার রাখা, কিওয়াকে ইস্ত্রি করা এবং ছিঁড়ে গেলে সেলাই করাও এ পরিবারের দায়িত্ব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

পবিত্র কাবার চাবিরক্ষক সালেহ আল শাইবা আর নেই

আপডেট সময় ১২:১২:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪