ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জে বিস্ফোরণে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, বোমা তৈরির অভিযোগ ভালুকায় দুই বছর ধরে সততার সঙ্গে দায়িত্ব পালন করছেন ট্রাফিক টিআই পলাশ, প্রশংসায় ভাসছেন স্থানীয়রা ডাক বিভাগের কর্মচারী খলিলের নামে-বেনামে সম্পদের পাহাড় ‘পলাতক পার্টি যেন আত্মগোপনে থাকা পার্টিকে উত্তেজিত না করে’: স্বরাষ্ট্রমন্ত্রী চুনারুঘাটে খোয়াই নদীর তীরে অবৈধ মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা মিস ইউনিভার্স জিতে কত টাকা ও কী কী সুবিধা পাচ্ছেন জেনিফার বারেটো? বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নটরডেম কলেজের জন্য জায়গা বরাদ্দ চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন পীরগঞ্জের চতরা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম উদ্বোধন লামায় ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি সেতু, দুই ইউনিয়নের যোগাযোগ বন্ধ

কুমিল্লায় যৌতুকের জন্য স্ত্রীর শরীর পুড়িয়ে দেন স্বামী আটক ৩

কুমিল্লায় ৫ লক্ষ টাকা যৌতুক না পেয়ে দুই সন্তানের জননী নূরজাহান বেগম (৩০) নামের এক গৃহবধূর গোপনাঙ্গসহ শরীর পুড়লেন স্বামী ও শ্বশুরবাড়ীর লোকজন। এছাড়া শরীরের বিভিন্ন অঙ্গে খনতি দিয়ে পুড়িয়ে দেন তারা।

বুধবার (১৯ জুন) ভোরে জেলার আদর্শ সদর উপজেলার শীমপুর এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে নূরজাহান কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি রয়েছে। ঘটনার পর বুধবার বিকেলে স্বামী খোরশেদ আলম (৪৫) ও তার পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর পিতা জয়নাল আবেদীন।

অভিযোগ পত্র থেকে জানা যায়, যৌতুকের টাকা না পেয়ে ভোর রাতে ঘুমন্ত অবস্থায় স্বামী ও শ্বশুরবাড়ীর লোকজন মিলে মারধর করে দড়ি দিয়ে বেঁধে রাখেন নূরজাহান কে। একপর্যায়ে গরম খুন্তি দিয়ে গোপনাঙ্গ ও শরীরের বিভিন্ন অঙ্গ পুড়িয়ে দেয় তারা। সকালে গুরুতর অবস্থায় স্থানীয়রা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

নূরজাহানের বাবা জয়নাল আবেদীন জানান, শ্বশুরবাড়ীর লোকজন যৌতুকের জন্য দীর্ঘদিন ধরে আমার মেয়েকে হুমকি-ধমকি দিয়ে আসছিল। আমি এর আগে কয়েকবার তাদের সাথে বসে বিষয়টি সমাধান করি।

এদিকে সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরান হোসেন বলেন- শারিরীক নিযাতনের শিকার হাসপাতালে আহত নূরজাহানের বক্তব্য রেকর্ড করেছে। এঘটনায় তারঁ স্বামী৬জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ৩জনকে পুলিশ আটক করেছে। বাকীদেরও আটকের অভিযান অব্যহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জে বিস্ফোরণে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, বোমা তৈরির অভিযোগ

কুমিল্লায় যৌতুকের জন্য স্ত্রীর শরীর পুড়িয়ে দেন স্বামী আটক ৩

আপডেট সময় ১১:৫০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪