ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যান্ত্রিক ত্রুটিতে উড্ডয়নের আগমুহূর্তে ইউএস-বাংলার ফ্লাইট বাতিল আমতলীতে এতিম ও অসহায় শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন অনিশ্চিত, ৬ বছর ধরে বন্ধ দ্বিতীয় ইউনিট আত্রাইয়ে মাদকমুক্ত দেশ গড়ার শপথ নিয়ে সাইকেল র‍্যালি আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে কঠোর হওয়ার নির্দেশ আইজিপির অ্যাওয়ার্ডের লোভে ডলারের বাজারে কারসাজি, কৃষি ব্যাংকের ভয়াবহ জালিয়াতি ফেনীতে রেললাইনে নাশকতার প্রস্তুতির অভিযোগে চার কলেজশিক্ষার্থী আটক ৪৬তম বিসিএসে ১ হাজার ৪১৬ জনের নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ ময়মনসিংহে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন রাতে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি, পরদিন শ্বশুরবাড়িতে নববধূর ঝুলন্ত লাশ

সৌদির আগেই ঢাকায় ঈদের নামাজ পড়লেন কয়েকশো মুসল্লি!

রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারে ঈদের জামাত। ছবি : সংগৃহীত
সৌদির সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদ পালন করার কথা বললেও সেই সৌদির আগেই ঈদের জামাত শেষ করেছে ঢাকার কয়েকশো মুসল্লি।

রোববার সকাল সাড়ে ৭টায় রাজধানীর পান্থপথ এলাকায় একটি কমিউনিটি সেন্টার ভাড়া করে ঈদের জামাত করেন তারা। এ সংবাদ প্রকাশ হওয়ার পর সৌদি প্রবাসীরা বিষয়টি নিয়ে বলেন, সৌদিতে এখন রাত সাড়ে ৪টা বাজে। যদি সৌদির সঙ্গে মিল রেখে ঈদ পালন করতে হয় তাহলে ঈদের জামাত সৌদির আগে কেন?

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে নেটিজেনরা।

রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারে ঈদের জামাত করেন শতাধিক মুসল্লি। এ সময় সেন্টারে শিশু ও নারীরাও ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ভাগাভাগি করে নেন ঈদ আনন্দ। এ ঈদ উদযাপনে অংশ নেন দেশে অবস্থানরত বিদেশি মুসলিমরাও।

এসময় মুসল্লিরা জানান, সারা পৃথিবীতে ঈদ হচ্ছে আমরা কেন একদিন পরে ঈদ পালন করব, এবছরই নতুন নয় এর আগেও আমরা একদিন আগে ঈদ পালন করেছি।

জাতীয়ভাবে বাংলাদেশে ঈদুল আজহা সোমবার (১৭ জুন) নির্ধারিত হলেও দেশের কিছু জায়গায় রোববার উদযাপিত হচ্ছে ঈদ।

যার মধ্যে চাঁদপুর, দিনাজপুর, মৌলভীবাজার, চট্টগ্রাম, ঝিনাইদহ ও বরিশালের বেশ কয়েকটি স্থানে মুসলিম ধর্মাবলম্বীদের একটি অংশের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যান্ত্রিক ত্রুটিতে উড্ডয়নের আগমুহূর্তে ইউএস-বাংলার ফ্লাইট বাতিল

সৌদির আগেই ঢাকায় ঈদের নামাজ পড়লেন কয়েকশো মুসল্লি!

আপডেট সময় ১২:১৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪