ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

বিজেপির ফল নিয়ে কটূক্তির পরদিনই মোদির প্রশংসা আরএসএস নেতার

ভারতের জয়পুরের কানোটায় ‘রামরথ অযোধ্যা যাত্রা দর্শন পূজন সমারোহ’ অনুষ্ঠানে বৃহস্পতিবার আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে বিজেপির তীব্র সমালোচনা করেন। এর পরদিনই ইন্দ্রেশ শুক্রবার তার বক্তব্যের নতুন ব্যাখ্যা দিয়ে দাবি করেছেন, আদতে লোকসভা ভোটে বিজেপির জয়ের হ্যাটট্রিককে সাধুবাদ জানাতে চেয়েছিলেন তিনি।

বিজেপির উদ্দেশ্যে কুমার বলেছিলেন, ‘দল রামকে ভক্তি করলেও তারা কিন্তু অহংকারী হয়ে উঠেছিল, তাই তাদের ২৪১ আসনে (আসলে ২৪০) থামিয়ে দেওয়া হয়েছে।’

কুমার বলেন, ‘দেখুন রামরাজ্যের বিধান; যারা রামের প্রতি ভক্তি দেখিয়েছিল কিন্তু অহংকারী হয়ে উঠেছিল, তাদের দলের ভোট এবং ক্ষমতা রাম তাদের অহংকারের কারণে কমিয়ে দিয়েছেন।’

যদিও ওই মন্তব্য নিয়ে জল্পনা শুরু হওয়ার পরই ‘ড্যামেজ কন্ট্রোল’-এ নামতে দেখা গিয়েছে ইন্দ্রেশকে। বিবৃতিতে বলেছেন, ‘আমি বলেছিলাম, ‘যারা ভগবান রামের নামে সংকল্প গ্রহণ করেছিলেন, তারাই এখন ক্ষমতায়। আর যারা রামের বিরোধিতা করেছিলেন, তারা সকলেই ক্ষমতার বৃত্তের বাইরে’।’

এর পর এক ধাপ এগিয়ে তার মন্তব্য, ‘নরেন্দ্র মোদির নেতৃত্বে তৃতীয়বার সরকার গঠিত হয়েছে। জনগণের মধ্যে প্রবল আস্থা রয়েছে যে, তার নেতৃত্বে দেশ দ্রুত অগ্রসর হবে। আমরা আশা করি এবং কামনা করি, এই আস্থার প্রত্যাশিত ফল মিলবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

বিজেপির ফল নিয়ে কটূক্তির পরদিনই মোদির প্রশংসা আরএসএস নেতার

আপডেট সময় ১১:৩২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪