ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

ঈদ উপলক্ষ্যে পেট্রোলের দাম কমাল পাকিস্তান

ঈদুল আজহা উপলক্ষ্যে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০.২০ রুপি কমানোর ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। মুদ্রাস্ফীতি-বিধ্বস্ত জনসাধারণকে কিছুটা স্বস্তি দিতে শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই ঘোষণা দেওয়া হয়।

ফেডারেল তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার পেট্রোলের নতুন মূল্য নির্ধারণের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, পেট্রোলের নতুন দাম শনিবার (১৫ জুন) মধ্যরাত থেকে কার্যকর হবে। খবর জিও টিভির।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, পেট্রোলের দাম ২৬৮.৩৬ রুপি থেকে ১০.২০ রুপি কমিয়ে ২৫৮.১৬ করা হয়েছে। আর উচ্চগতির ডিজেলের দামও প্রতি লিটার প্রতি ২.৩৩ টাকা কমিয়ে ২৬৭.৮৯ টাকা করা হয়েছে যা আগের দাম প্রতি লিটার ছিল ২৭০.২২ টাকা।

পরে পাকিস্তানের অর্থবিভাগ থেকে সর্বশেষ মূল্য হ্রাসের বিষয়ে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে। এতে বলা হয়েছে, তেল ও গ্যাস নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আন্তর্জাতিক বাজারে দামের তারতম্যের ভিত্তিতে ভোক্তা মূল্য নির্ধারণ করেছে।

পাকিস্তানের অর্থ বিভাগ সাধারণত প্রতি ১৫ দিনে জ্বালানির দাম পর্যালোচনা করছে। এরই অংশ হিসেবে শনিবার থেকে নতুন দাম কার্যকর হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

ঈদ উপলক্ষ্যে পেট্রোলের দাম কমাল পাকিস্তান

আপডেট সময় ১১:০৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪