সংবাদ শিরোনাম ::
পাঁচ কোটির সরকারি তহবিল গিলে খেলেন উপাচার্য ড. জুলহাস উদ্দিন ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান ফেনী আলিয়ার বিতর্কিত অধ্যক্ষ কারাগারে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরো সহজলভ্য করার দাবি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী বড়লেখায় ৩২ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল ‘বিয়ের কাগজ দেখাতে পারলে যা চাইবেন তা-ই করব’ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ববি সরকারের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে ‘ব্যর্থ’ বললেন নাহিদ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের বড় অভিযান: ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁয় আদালতের নির্দেশে দুই শিশুর মৃত্যুর ১০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

নারায়ণগঞ্জে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাসুদ রানা নামের এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মাসুদ রানা উপজেলার ভুলতা ইউনিয়নের ছোনাব এলাকার আক্তার হোসেনের ছেলে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভুলতা ইউনিয়ন ছাত্রলীগ নেতা মাসুদ রানা রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজীর আহমেদ খান রিয়াজের অনুসারী। কয়েক মাস আগে মাসুদ রানা ও তার লোকজন শাহীন মিয়া নামের অপর ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে স্থানীয়ভাবে ৫০ হাজার টাকা দেওয়ার শর্তে বিষয়টি মীমাংসা হয়। এরই জের ধরে পাড়াগাঁও এলাকায় একা পেয়ে বেশ কয়েকজন মিলে মাসুদ রানাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ কোটির সরকারি তহবিল গিলে খেলেন উপাচার্য ড. জুলহাস উদ্দিন

নারায়ণগঞ্জে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

আপডেট সময় ১২:৩৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪