ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন রাতে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি, পরদিন শ্বশুরবাড়িতে নববধূর ঝুলন্ত লাশ হুথিরা আলোচনায় এলে আগামীকালই যুদ্ধ শেষ হতে পারে: সৌদি জোট চাকরি ও বিয়ের প্রলোভনে সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা: উদ্ধার ৩১৭ জন, আটক ৭ শাহজালালে বিমানে আগুনের শঙ্কায় ফ্লাইট বাতিল, সতর্কতা জারি সিলেটের বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার স্বাধীনতার পর থেকেই বাংলাদেশকে প্রভাব-বলয়ে রাখার চেষ্টা করছে দিল্লি: রিজভী রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে: রাষ্ট্রপতি গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা, আসবাবপত্র ও নথিপত্রে আগুন তালতলীতে পুনর্নির্মিত ‘রাখাইন পণ্য প্রদর্শনী কেন্দ্রের’ উদ্বোধন

তারেক রহমানের বিচার বাংলার মাটিতেই হবে: কামরুল ইসলাম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর খুনি ও একাত্তরের ঘাতকদের বিচার এই বাংলার মাটিতে হয়েছে। আমাদের আরেকটা বিচার করতে হবে। সেটা হলো ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক তহমানকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচার কার্যকর করা। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে এই রায় আমরা কার্যকর করব৷

বৃহস্পতিবার সন্ধ্যায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বর্ধিত সভার আয়োজন করে।
কামরুল ইসলাম বলেন, সামনে ঈদ। এই ঈদের পর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে আমাদের আগাম প্রস্তুতি নিতে হবে। কারণ এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যা লি ব্যাপকভাবে করতে হবে। যেন এই র্যালি জনসমুদ্র পরিণত হয়।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের ইতিহাস ও ঐতিহ্য আন্দোলন সংগ্রামের ইতিহাস। এই ইতিহাস দেশের আর কোনো রাজনৈতিক দলের নেই।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, দেশের সব অর্জনের সাথে জড়িত বাংলাদেশ আওয়ামী লীগ। এই দলের নেতৃত্বে গণতন্ত্রের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের মানুষের কাছে জনপ্রিয় রাজনৈতিক দল আওয়ামী লীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর এই দলের নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা। এই দলের প্রতিষ্ঠাবার্ষিকী জনসমুদ্র পরিণত করতে হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, বিএনপি মহাসচিব বলে আওয়ামী লীগ ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের প্রধান শত্রু। এটা কোনো রাজনৈতিক ভাষা হতে পারে না।

তিনি বলেন, যে দলের চেয়ারম্যান খুনি, অর্থ পাচারকারী, দুর্নীতিবাজ ও মামলায় সাজাপ্রাপ্ত আসামি। যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাতক আসামি। যিনি দুর্নীতির টাকা দিয়ে বিদেশে বসে দেশের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তাদের আর ছাড় দেওয়া হবে না। এদের অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে৷

মির্জা আজম বলেন, এবার আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিশাল সমাবেশ করা হবে। ঈদের পর পর এসব কর্মসূচি সফল করা অনেক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে আমাদের সফল হতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. দিলিপ কুমার রায়, হেদায়েতুল ইসলাম স্বপ্নন, নরুল আমিন রুহুল, আব্দুল সামাদ, শরিফউদ্দিন সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ কামাল, মিরাজ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী সাইফুন্নবী সাগর প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন

তারেক রহমানের বিচার বাংলার মাটিতেই হবে: কামরুল ইসলাম

আপডেট সময় ১২:৪৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪