ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

কুয়েতে আগুনে নিহতদের ৪০ জনই ভারতীয়

কুয়েতে ভবনে আগুন লেগে নিহতদের মধ্যে ৪০ জন ভারতীয় নাগরিক। বুধবার ভোরে কুয়েতের দক্ষিণাঞ্চলীয় আহমাদি গভর্নোরেটের মাগনাফ এলাকায় ছয়তলা ভবনে আগুনে মোট ৪৯ জন নিহত হন। কর্মকর্তারা জানিয়েছেন, ভবনের একটি তলার রান্নাঘরে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। এ সময় ভবনের বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন। বেশির ভাগ বাসিন্দারই মৃত্যু হয়েছে ধোঁয়ায় দম বন্ধ হয়ে। খবর হিন্দুস্তান টাইমসের।

আরব টাইমসের খবর অনুযায়ী, নিহতদের বেশিরভাগই ভারতের কেরালা, তামিলনাড়ু ও উত্তর ভারতের বাসিন্দা। তাদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।

কুয়েতের উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফ আল-সাবাহ বলেন, আজ যা হলো তা শ্রমিকদের নিয়োগদাতা কোম্পানি ও ভবন মালিকের লোভের ফল। কুয়েত মিউনিসিপ্যালিটি এবং জনশক্তি বিষয়ক পাবলিক অথরিটিকে একই ধরনের লঙ্ঘন দমনে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

দুর্ঘটনাকবলিত ওই ভবনের মালিক এনবিটিসি গ্রুপ। এটির মালিক ভারতীয় ব্যবসায়ী কেজি আব্রাহাম। আরব উপসাগরীয় অঞ্চলে স্বল্প বেতনের শ্রমিকরা সাধারণত এই ধরনের কম টাকার ভাড়া বাসায় গাদাগাদি করে থাকেন।

এদিকে এই ঘটনা নিয়ে আলোচনার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি বৈঠক ডেকেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়া এই বৈঠকের পর দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংয়ের কুয়েত যাওয়ার কথা রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

কুয়েতে আগুনে নিহতদের ৪০ জনই ভারতীয়

আপডেট সময় ১২:৫০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪