ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে বিমানে আগুনের শঙ্কায় ফ্লাইট বাতিল, সতর্কতা জারি সিলেটের বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার স্বাধীনতার পর থেকেই বাংলাদেশকে প্রভাব-বলয়ে রাখার চেষ্টা করছে দিল্লি: রিজভী রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে: রাষ্ট্রপতি গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা, আসবাবপত্র ও নথিপত্রে আগুন তালতলীতে পুনর্নির্মিত ‘রাখাইন পণ্য প্রদর্শনী কেন্দ্রের’ উদ্বোধন গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষার কেন্দ্র পরিবর্তন মিয়ানমারে বিমান হামলায় নিহত বেড়ে ৭০ মাদারীপুরে শাজাহান খানের ব্যবসাপ্রতিষ্ঠান ও হোটেলে হামলা, ককটেল বিস্ফোরণ কুমিল্লা ও ফেনীতে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় পণ্য জব্দ, আটক ১

ফরিদপুরে পাচারকালে ২০ মেট্রিক টন সরকারি চালসহ ট্রাক জব্দ, আটক ২

ফরিদপুরে পাচারকালে ২০ মেট্রিক টন সরকারি চালসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১ টার দিকে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের করিমপুর এলাকার ঢাকা-খুলনা মহাসড়ক থেকে চালসহ ট্রাকটি জব্দ করা হয়।

আটক ট্রাক চালকের নাম শেখ জাফর। তিনি সদরের গেরদা ইউনিয়নের বাখুন্ডা এলাকার বাসিন্দা এবং হেলপার সুমন চোকদার সদরের কৈজুরি ইউনিয়নের পশরা গ্রামের বাসিন্দা।

ফরিদপুরের কোতয়ালী থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, সদরপুর উপজেলা সরকারি খাদ্য গুদাম থেকে ট্রাক যোগে চাল পাচারের অভিযোগে তাদের আটক করা হয়েছে। এসময় একটি ট্রাকসহ ২০ মেট্রিক টন চাল জব্দ করা হয়েছে। পরবর্তীতে ট্রাক, চাল ও আটকদের সদরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপরে সদরপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ট্রাকের চালসহ আটক হওয়া দুইজনকে থানায় আনা হয়েছে। তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো যাবে।

ফরিদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফরহাদ খন্দকার বলেন, এটা জিআর খাতের চাল। যেটা সদরপুর খাদ্য গুদাম থেকে রিকুইজিশন সাপেক্ষে চালগুলো দেওয়া হয়েছিল। হয়তো কয়েকজনের চাল একসাথে করে ট্রাকে নিচ্ছিলেন। তবে, এ ব্যাপারে আরও বিস্তারিত খোঁজখবর নিয়ে বলা যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজালালে বিমানে আগুনের শঙ্কায় ফ্লাইট বাতিল, সতর্কতা জারি

ফরিদপুরে পাচারকালে ২০ মেট্রিক টন সরকারি চালসহ ট্রাক জব্দ, আটক ২

আপডেট সময় ১১:৪১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪