ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

জম্মু-কাশ্মীরে পুণ্যার্থীদের বাসে গুলি, খাদে পড়ে হতাহত ৪২

ভারতে জম্মু-কাশ্মীরে পুণ্যার্থীদের একটি চলন্ত বাসে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪২ জন হতাহত হয়েছেন।

রোববার রাজ্যের রিয়াসি জেলায় একটি মন্দির থেকে ফেরা পুণ্যার্থীদের বাসে ওই গুলির ঘটনা ঘটে। জেলা ম্যাজিস্ট্রেট বিশেষ মহাজন জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৩৩ জন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শিবখোড়ি মন্দির থেকে কাতরার দিকে যাচ্ছিল পুণ্যার্থীদের বাসটি। তখনই বাসটি লক্ষ্য করে গুলি চালায় জম্মু-কাশ্মীরের স্বাধীনতাকামী যোদ্ধারা। এতে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে, সেটি গড়িয়ে খাদে পড়ে যায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ সদ্যসরা।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় উদ্ধারকাজ শুরু হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। সূত্র: এনডিটিভি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

জম্মু-কাশ্মীরে পুণ্যার্থীদের বাসে গুলি, খাদে পড়ে হতাহত ৪২

আপডেট সময় ১০:৩৯:৩০ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪