ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

মীরসরাইয়ে পানিবন্দি শতাধিক পরিবার

চট্টগ্রামের মীরসরাই উপজেলার দুটি ইউনিয়নের প্রায় শতাধিক পরিবার দীর্ঘদিন ধরে পানিবন্দি। সামান্য বৃষ্টিতে বসতঘর পানি তলিয়ে যায় তাদের। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টির এমন জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই এলাকার বাসিন্দাদের।

জানা যায়, নগরীর করেরহাট ইউনিয়নের বাজারসংলগ্ন এলাকা এবং জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার শিকার হচ্ছেন। তবে বারবার বলেও প্রশাসনের কাছে কোনো সমাধান পাননি তারা।

স্থানীয়রা বলছেন, খাল ভরাট করে দোকানপাট করার কারণে এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের পর থেকে এই সংকট আরও তীব্র হয়েছে। এখন তাদের বসতবাড়ি পানিতে তালিয়ে আছে। রান্না করে খাওয়ারও কোনো উপায় নেই তাদের। বিষয়টি নিয়ে একাধিকার স্থানীয় প্রশাসনের কাছে গেলেও কোনো সমাধান পাননি তারা।

এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান করিম মাস্টার বলেন, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। তিনি সমস্যা সমাধান করার আশ্বাস দিয়েছেন।

এছাড়া উপজেলার করেররহাট ইউনিয়নের সরকারতালুক গ্রামের শতাধিক পরিবার প্রায় ১৫ দিন ধরে পানিবন্দি। যাতায়াতের একমাত্র সড়কটিও পানিতে নিমজ্জিত।

এ বিষয়ে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, দুর্ভোগের কথা শুনে আমি সরেজমিন দেখে আসছি। সড়ক ও জনপথ বিভাগের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ড্রেনের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা হবে বলে জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

মীরসরাইয়ে পানিবন্দি শতাধিক পরিবার

আপডেট সময় ১২:৪৭:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪