ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

নিখোঁজের একদিন পর পদ্মায় ভেসে উঠল শিশুর মরদেহ

রাজবাড়ীতে পদ্মায় ডুবে নিখোঁজের একদিন পর নদী থেকে ভাসমান অবস্থায় আব্দুর রহমান নামে আড়াই বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৭ জুন) সকাল ৬ টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা।

এর আগে বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে বাড়ির পাশে নদীতে ডুবে নিখোঁজ হয় শিশু আব্দুর রহমান। সে মহাদেবপুর গ্রামের মালয়েশিযা প্রবাসী বিপ্লব মণ্ডলের ছেলে।

আব্দুর রহমানের প্রতিবেশী চাচা রাজা আহমেদ জানান, পদ্মা নদীর পাশে বাড়ি হওয়ায় আব্দুর রহমানের বড় ভাই ১০ বছর বয়সী সিমরান বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে নদীতে গোসল করতে যায়। তার পেছন পেছন যায় আব্দুর রহমান। এলাকার কয়েকজন সিমরানের পেছনে রহমানকে যেতে দেখে বিষয়টি গুরুত্ব দেননি। ভেবেছেন বড় ভাইয়ের সঙ্গেই তো যাচ্ছে। তবে রহমানের যাওয়ার বিষয়টি খেয়াল করেনি সিমরান। সিমরান গোসল করে বাড়িতে চলে আসে। এরপর থেকে আব্দুর রহমানের কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে সিমরানের পেছনে রহমানকে যারা নদীর দিকে যেতে দেখেছে তারা বিষয়টি জানালে নদীতে খোঁজাখুঁজি করা হয়। এছাড়া রাত ১২ টা পর্যন্ত নদীর পাড়সহ বিভিন্ন জায়গায় খুঁজেও আব্দুর রহমানকে পাওয়া যায় না। পরে শুক্রবার সকাল ৬ টার দিকে বাড়ির পাশে নদীতে তার মরদেহ ভাসতে দেখেন জেলেরা। এরপর মরদেহটি নদী থেকে উদ্ধার করা হয়।

রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, পদ্মা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

নিখোঁজের একদিন পর পদ্মায় ভেসে উঠল শিশুর মরদেহ

আপডেট সময় ০৯:৩৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪