ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

রাখাইনে জান্তা বাহিনীর অভিযান, নিহত ৫০

মিয়ানমারের রাখাইন প্রদেশের একটি গ্রামে সেনাবাহিনীর অভিযানে অন্তত ৫০ জন নিহত হয়েছেন।

সপ্তাহ ধরে চলা অভিযানে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দা ও জান্তাবিরোধী গোষ্ঠীরা। খবর বিবিসির।

এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন, ‘ওই গ্রামে আড়াই দিন নৃশংসতা চালায় সেনাবাহিনী। গ্রামের বাসিন্দাদের চোখ বেঁধে নির্যাতন করা হয়। কারো গায়ে জ্বলন্ত পেট্রল ঢেলে দেওয়া হয়, আবার কাউকে জোর করে মূত্র পান করানো হয়।’

সেনা সদস্যরা আরাকান আর্মির (এএ) সমর্থকদের সন্ধানে গ্রামটিতে অভিযান চালায়। কারণ সশস্ত্র গোষ্ঠীটি জান্তাবিরোধী লড়াইয়ে অন্যতম শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। মিয়ানমারের ক্ষমতাচ্যুত সরকারের প্রতিনিধিত্বকারী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) জানিয়েছে, ১৫ থেকে ৭০ বছর বয়সী ৫১ জনকে নৃশংস নির্যাতনের পর হত্যা করা হয়।

আরাকান আর্মি বলছে, নিহতের সংখ্যা ৭০-এর বেশি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ক্ষমতাসীন সামরিক জান্তা সরকার।

ওই গ্রামের এক নারী বলেন, ‘আরাকান আর্মিরা গ্রামে এসেছিল কিনা, গ্রামের পুরুষদের তা জিজ্ঞেস করেছিল সেনাবাহিনী। তারা যে উত্তরই দিক না কেন, তাদের মারধর করা হচ্ছিল।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

রাখাইনে জান্তা বাহিনীর অভিযান, নিহত ৫০

আপডেট সময় ১২:৫৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪