ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

কারাগারে নয়, যেন শ্বশুরবাড়িতে আছেন ইমরান খান’

‘পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তথ্যমন্ত্রী আজমা বুখারি বলেছেন, কারাগারে বিলাসবহুল জীবন যাপন করছেন সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান। তার সেল দেখলে মনে হয়, তিনি শ্বশুরবাড়িতে আছেন।

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে দেওয়া সুযোগ-সুবিধা সম্পর্কে কেন্দ্রীয় সরকার প্রতিবেদন জমা দেওয়ার পরে তিনি এসব কথা বলেন।

প্রতিবেদনে সরকার কারাগারে ইমরানকে দেওয়া সুযোগ-সুবিধাগুলোর ছবিসহ প্রমাণ দিয়েছে। এর আগে পিটিআই শীর্ষ নেতা দাবি করেছিলেন, তাকে নির্জন কারাগারে রাখা হয়েছে এবং আইনজীবীর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না।

এ বিষয়ে পাঞ্জাব সরকারের মুখপাত্র আজমা বলেন, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএলএন) সদস্যরা সপ্তাহে একবার কারাগারে থাকা নেতাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেতেন।

ইমরান খানের জেলের অবস্থা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, কমপক্ষে ৪০ থেকে ৫০ জনের সঙ্গে ইমরান কারাগারে সাক্ষাৎ করেছেন। তিনি বলেন, কেহ কেহ মনে করেন, তার কারাগারের সেলকে একটি পাঁচ তারকা হোটেলে পরিণত করা উচিত।

আজমা জানান, কারাগারে ইমরান খানকে শারীরিক সুস্থতার জন্য একটি ব্যায়াম করার বাইক এবং স্ট্রেচিং বেল্ট, বই, একটি আলাদা রান্নাঘর, হাঁটার জন্য একটি বিশেষ জায়গ, এলইডি, একটি রুম কুলার এবং একটি পড়ার টেবিল দেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

কারাগারে নয়, যেন শ্বশুরবাড়িতে আছেন ইমরান খান’

আপডেট সময় ১০:৪৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪