ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গাদের জন্য আরও সহায়তার আহ্বান মার্কিন বিশেষ দূতের বেগুনের কেজি ১৫০ আর ৪০০ ছুঁই ছুঁই কাঁচা মরিচ এল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ ৯ বছরের শিশুকে যৌন হয়রানি খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য

বিপুল পরিমাণ ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

কক্সবাজারের ঈদগাঁওতে ২০ হাজার পিস ইয়াবাসহ মো. তৈয়বুল ইসলাম নামের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক নায়েককে আটক করেছে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বুধবার দুপুরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও বাসস্ট্যান্ডের সৌদিয়া পরিবহণ কাউন্টারের পাশের তেলের দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে সংস্থাটির কক্সবাজারের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা মুকুল জানান।

আটক তৈয়বুল ইসলাম উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত এপিবিএনে কর্মরত ছিলেন।

সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা মুকুল জানান, পাচারের উদ্দেশে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন আটক তৈয়বুল ইসলাম- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিএনসি।

এর আগে আরেকটি অভিযানে আরও দুই মাদক কারবারিকে আটক করার বিষয়টি নিশ্চিত করলেও তাদের বিষয়ে তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন মো. সিরাজুল মোস্তফা মুকুল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

রোহিঙ্গাদের জন্য আরও সহায়তার আহ্বান মার্কিন বিশেষ দূতের

বিপুল পরিমাণ ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

আপডেট সময় ১২:০০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪