ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

জনগণ বিজেপির ওপর বিশ্বাস রেখেছেন: মোদি

ভারতের লোকসভা নির্বাচনে বিজয় দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তার দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করবে। তিনি বলেছেন, এটা তাদের সংকল্প বিকশিত ভারতের বিজয়। এটি দলের স্লোগান ‘সবকা সাথ সবকা বিকাশ’–এর বিজয়।

লোকসভা নির্বাচনের ফল ঘোষণার মধ্যেই মঙ্গলবার নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্যে এসব কথা বলেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, জনগণ বিজেপি এবং ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) ওপর আবারও বিশ্বাস রেখেছেন।

মোদি বলেন, ১৯৬২ সালের পর এই প্রথম কোনো সরকার দুবার পূর্ণ মেয়াদ শেষ করার পর টানা তৃতীয়বারের মতো ক্ষমতা গ্রহণ করছে। তিনি বলেন, ছয় দশক পর ‘নতুন ইতিহাস’ তৈরি হয়েছে।

বক্তব্যে বিশেষভাবে ওডিশা রাজ্যে ভালো ফলের কথা উল্লেখ করেন নরেন্দ্র মোদি। সেখানে এই প্রথম তারা সরকার গঠন করবে। ওই রাজ্যে লোকসভা ভোটেও ভালো করেছে বিজেপি।

মোদি বলেন, আজকের এই পবিত্র দিনে, এটা নিশ্চিত যে এনডিএ তৃতীয়বারের মতো সরকার গঠন করছে। আমরা জনগণের প্রতি কৃতজ্ঞ, তারা বিজেপি, এনডিএর ওপর পুনরায় পূর্ণ বিশ্বাস রেখেছেন। এটা বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের বিজয়, এটা ভারতের সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাসের বিজয়, এটা বিকশিত ভারতের সংকল্পের বিজয়। এটি “সবকা সাথ, সবকা বিকাশ”–এর বিজয়।

বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক এই চর্চা সফলভাবে পরিচালনার জন্য ভারতের নির্বাচন কমিশনের প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, প্রচণ্ড গরমের মধ্যে তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে এত বড় নির্বাচন পরিচালনা করেছেন। নিরাপত্তা বাহিনীও সুচারুভাবে তাদের দায়িত্ব পালন করেছে।

ভারতের লোকসভা নির্বাচনে এখন পর্যন্ত ৪৩৪টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২০৭টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। ৮৯টি আসনে জয় পেয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। অন্য দলগুলোর মধ্যে সমাজবাদী পার্টি (এসপি) ৩২টি, তৃণমূল কংগ্রেস ২২টি, জনতা দল (জেডি-ইউ) ১১টি, ডিএমকে আটটি, তেলেগু দেশম পার্টি (টিডিপি) আটটি, শিবসেনা (উদ্ভব) ছয়টি, শিবসেনা (এসএইচএস) ছয়টি, লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) চারটি ও সিপিআই (এম) চারটি আসনে জয় পেয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

জনগণ বিজেপির ওপর বিশ্বাস রেখেছেন: মোদি

আপডেট সময় ১২:৪৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪