ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয় অবৈধ ভ্যাট রেয়াত ও উৎসে মূসক ফাঁকি, স্কয়ার লাইফ সায়েন্সেসের বিরুদ্ধে ১৩৯ কোটি টাকার অভিযোগ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির ‘মোদির ভারতে মুসলিম হওয়ার কারণেই জামিনে মুক্ত বিলকিস বানোর ধর্ষকরা’ নৈরাজ্য-সহিংসতার প্রতিবাদে শনিবার ঢাকায় জামায়াতের সমাবেশ দেশে গৃহযুদ্ধ বাধানোর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের রতনপুর গ্রুপের তিন মালিকসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বরগুনায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানের পর আত্মগোপনে, অবশেষে আটক সাবেক খতিব রুহুল আমিন

আজ শেখ হাসিনা-মোদি বৈঠক

ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসবেন। নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে দুই দেশের সরকারপ্রধান নিজেদের মধ্যে প্রথমে কথা বলবেন। পরে প্রতিনিধি পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। 

এসব বৈঠকে দুদেশের বাণিজ্য সম্প্রসারণ, সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সেপা), বিনিয়োগ বৃদ্ধি, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা, জনযোগাযোগ, কুশিয়ারাসহ অভিন্ন কয়েকটি নদীর পানিবণ্টন, গঙ্গা-পদ্মাসহ নদীর অববাহিকাভিত্তিক পানিসম্পদ ব্যবস্থাপনা, সীমান্ত সুরক্ষা, সীমান্ত হত্যা বন্ধ করা, প্রতিরক্ষা, নিরাপত্তা সহযোগিতা, মাদক চোরাচালান ও মানব পাচার রোধ গুরুত্ব পাবে।

শীর্ষ বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার চার দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি পৌঁছান। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে।

সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম। প্রধানমন্ত্রীকে এ সময় লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। একটি সাংস্কৃতিক দল এ সময় স্বাগত নৃত্য ও বাদ্য পরিবেশন করে।

সফরের প্রথম দিন শেখ হাসিনা দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরগাহ পরিদর্শন করেছেন। এ ছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে এক টুইটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের নেতৃত্বের সম্পর্কে পারস্পরিক উষ্ণতা এবং নিয়মিত সাক্ষাৎ ঘনিষ্ঠ প্রতিবেশীসুলভ অংশীদারত্বের স্মারক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়

আজ শেখ হাসিনা-মোদি বৈঠক

আপডেট সময় ০৫:৪৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২