ঢাকা ১০:০৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

চাঁপাইনবাবগঞ্জে কোটি কোটি টাকার হেরোইন উদ্ধার, আটক দু’ভাই

চাঁপাইনবাবগঞ্জে প্রায় আড়াই কোটি টাকা মূলের হেরোইন জব্দ। সে সাথে ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ আপন দু’ভাইকে আটক করেছে র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল। শনিবার বিকেলে জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের শুকনাপাড়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময়, ২ কেজি ৫৫০ গ্রাম হেরোইন ২৮৫ পিচ ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ ৫,৪৫,২১০/-(পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুইশত দশ) টাকা জব্দ করা হয়। আটক কৃত আপন দু’ভাই হলেন, সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের শুকনাপাড়া গ্রামের মৃত জমসেদ আলীর ছেলে মোঃ সফিকুল ইসলাম (২৯), ও মোঃ জুয়েল রানা (২৬)।

গতকাল শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। এ সময় র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন এলাকায় খুচরা এবং পাইকারী সরবরাহ করতো।

এসময় র‍্যাব অভিযানের বিষয়ে বলেন, র‍্যাবের কাছে এরূপ গোয়েন্দা তথ্য আসে যে, উক্ত মাদক ব্যবসায়ীরা মাদক সংগ্রহ করে সরবরাহের জন্য তাদের নিজের বসত বাড়ীতে সংরক্ষন করে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল পরিকল্পনা মোতাবেক উক্ত আসামীদের বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তাদের বাড়ী তল্লাশী করে উল্লেখিত আলামত সহ তাদেরকে গ্রেফতার করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে কোটি কোটি টাকার হেরোইন উদ্ধার, আটক দু’ভাই

আপডেট সময় ০৯:৪৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪