ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

‘রঞ্জিতে খেলা যেকোনো দলই পাকিস্তানকে হারিয়ে দেবে’

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর নবম আসর শুরু হয়েছে। বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তান দলের সমালোচনা করলেন সে দেশেরই ক্রিকেট বিশেষজ্ঞ ফরিদ খান। তিনি বলেন, দিল্লি ক্যাপিটালস কিংবা পাঞ্জাব কিংসের মতো দলের কাছেও হারবে বাবর আজমরা।

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছে পাকিস্তান। ০-২ সিরিজ় হেরেছেন তারা। এরপরই পাকিস্তানের সমালোচনা করলেন ফরিদ খান।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালীন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বলেছিলেন, ইংল্যান্ডের ক্রিকেটারদের উচিত ছিল আইপিএলে খেলা। তা হলে বেশি ভালো প্রস্তুতি হতো। সেই সময় ভনের মন্তব্যের বিরোধিতা করেছিলেন এ পাকিস্তানের ক্রিকেট বিশেষজ্ঞ । যদিও পরে পাকিস্তান সিরিজ হারার পর নিজের কথা ফিরিয়ে নেন তিনি।

এক ভিডিওতে ফরিদ বলেন, মাইকেল ভন, আমি ক্ষমা চাচ্ছি। আপনিই ঠিক বলেছিলেন। ইংল্যান্ডের ক্রিকেটারদের আইপিএলে খেলা উচিত ছিল।

তিনি বলেন, রঞ্জিতে খেলা কোনো দলও পাকিস্তানকে হারিয়ে দেবে। এমনকি দিল্লি ক্যাপিটালস কিংবা পাঞ্জাব কিংসও আমাদের একতরফাভাবে হারাবে। আমি তো ভারতের বিপক্ষে ম্যাচের কথা ভাবছিই না। ভাবছি কানাডা কিংবা আমেরিকার বিপক্ষেও ম্যাচের কথা।

বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার জন্য আইপিএল ছেড়ে দেশে ফেরেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এ সিদ্ধান্ত মানতে পারেননি সাবেক অধিনায়ক মাইকেল ভন। তিনি বলেন, ‘আমার মনে হয় সব ক্রিকেটারকে দেশে ফেরত এনে ভুল করেছে ইংল্যান্ড বোর্ড। জস বাটলার, ফিল সল্ট, উইল জ্যাকসের মতো ক্রিকেটাররা আইপিএলের প্লে-অফে খেলার সুযোগ পেয়েছিল। ওখানে যে চাপ ওদের সামলাতে হতো সেটা পাকিস্তান সিরিজে হবে না। আইপিএলে খেললে ওদের প্রস্তুতি আরও ভালো হতো।’

দেশের হয়ে খেলার থেকে লিগ ক্রিকেটকে বেশি গুরুত্ব দেওয়া সম্পর্কে ভন বলেন, ‘আমার কাছে আন্তর্জাতিক ক্রিকেট অনেক আগে। কিন্তু আমি এ ক্ষেত্রে আইপিএল খেলার কথা বলেছি একমাত্র প্রস্তুতির কথা মাথায় রেখে। সমর্থক, দল, সামাজিকমাধ্যমের চাপ আইপিএলে বেশি। আমার মনে হয় বাটলার, সল্টরা আইপিএল খেলতে চেয়েছিল। ওখানে থাকলেই ওরা ভালো করত।’

পাকিস্তানের মান ভালো নয় বলে তিনি মনে করেন না। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বলেন, ‘আমি পাকিস্তান দলকে অসম্মান করছি না। আমি শুধু দুটো প্রতিযোগিতার মানের কথা বলছি। হয়তো পাকিস্তানের বিপক্ষেও ওরা নিজেদের তৈরি করবে। কিন্তু আইপিএলে খেললেই ভালো হতো।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

‘রঞ্জিতে খেলা যেকোনো দলই পাকিস্তানকে হারিয়ে দেবে’

আপডেট সময় ১২:৫৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪