ঢাকা ১০:০৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

১০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিবি-উত্তরা

রাজধানীর ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ নুর আলম ও মোঃ মেহেদী হাসান মোল্লা।

অভিযানে নেতৃত্ব দেওয়া বিমান বন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল আলম মুজাহিদ পিপিএম ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার ঢাকা মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালীন তথ্য আসে কতিপয় মাদক কারবারি ফকিরাপুল এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাত সাড়ে আটটায় ১০ কেজি গাঁজাসহ নুর আলম ও মেহেদী হাসান নামের দুইজনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে এসব গাঁজা সংগ্রহ করে অজ্ঞাত ব্যক্তির নিকট বিক্রির জন্য অবস্থান করছিলেন।

তিনি বলেন, পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, গ্রেফতারকৃত নুর আলমের নামে ডিএমপির গেন্ডারিয়া থানায় মাদকের একটি মামলা রয়েছে।

ডিএমপির মতিঝিল থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

১০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিবি-উত্তরা

আপডেট সময় ১২:৩৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪