সংবাদ শিরোনাম ::
এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টি করে সিরাজুল ও জ্বালানি সচিব সাইফুলের সিন্ডিকেটে কোটি টাকা আত্মসাত মনোহরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, হাবিবসহ তিন পুলিশের মৃত্যুদণ্ড আত্রাইয়ে ১৯৩ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু আসাদুজ্জামান খানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘দুর্নীতির সাম্রাজ্য’ অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে কাভার্ড ভ্যানসহ ভারতীয় শাড়ি ও কসমেটিক্স আটক এলেঙ্গাকে উপজেলা করার দাবিতে সংসদে এমপির বক্তব্য, কালিহাতীজুড়ে সমালোচনার ঝড় বিস্তর অনিয়মের অভিযোগের পরও বহাল ডিআইজি (প্রিজন্স) কামাল হোসেন

বাংলাদেশকে নিয়ে আশঙ্কাজনক ভবিষ্যদ্বাণী গিলক্রিস্টের

বাংলাদেশকে নিয়ে আশঙ্কাজনক ভবিষ্যদ্বাণী করলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। এই সাবেক ব্যাটার মনে করছেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে অঘটন ঘটাতে পারে নেপাল ও নেদারল্যান্ডস। আর তাতে কপাল পুড়তে পারে বাংলাদেশের।

এরই মধ্যে উদ্বোধনী ম্যাচে কানাডাকে ৭ উইকেটে হারাল মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও কেবল শুরু, আর এ কারণেই আপাতত চলছে অনুমান করার পালা—কে সেরা খেলোয়াড় হতে পারেন, চ্যাম্পিয়ন হতে পারেন, কোন দল বা কোন দলগুলো ঘটাতে পারে অঘটন আর সেই অঘটনের শিকার হতে পারে কারা!

নেপাল ও নেদারল্যান্ডস ‘ডি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার সঙ্গে। এই গ্রুপ নিয়ে কথা বলতে গিয়ে এসইএন রেডিওকে গিলক্রিস্টকে বলেছেন, ‘আমি মনে করি, নেপালের কিছু একটা করে ফেলার সামর্থ্য আছে।’

নেপালের সামর্থ্য নিয়ে গিলক্রিস্ট এরপর বলেছেন, ‘তাদের দুজন তরুণ খেলোয়াড় আছে, যারা কয়েক বছর ধরে বড় লিগগুলোতে খেলছে।’ তবে নেপালের জন্য বড় ধাক্কা হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় এবারের বিশ্বকাপে সন্দীপ লামিচানের খেলতে না পারা।

অস্ট্রেলিয়ায় ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অঘটনের জন্ম দেওয়া নেদারল্যান্ডসকে নিয়ে গিলক্রিস্টের কথাগুলো এ রকম, ‘ডাচদের দেখে সব সময়ই মনে হয়, তারা কোনো অঘটন ঘটাবে। তারা দক্ষিণ আফ্রিকার সঙ্গে একই গ্রুপে পড়েছে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যাডিলেডে তারা দক্ষিণ আফ্রিকাকে হতাশ করেছিল। তাই এবারও ডাচরা এমন কিছু করতেই পারে।’

যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারার বিষয়টি উল্লেখ করে গিলক্রিস্ট বলেছেন, ‘টি-টোয়েন্টি সংস্করণে এই দেশগুলোর অঘটন ঘটানোর সুযোগ আছে…বাংলাদেশের বিপক্ষে যুক্তরাষ্ট্রের সিরিজের ফলই দেখুন, যুক্তরাষ্ট্র কিছু অঘটন ঘটিয়েছে। তারা (যুক্তরাষ্ট্র) তাদের কয়েকবার হারিয়েছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টি করে সিরাজুল ও জ্বালানি সচিব সাইফুলের সিন্ডিকেটে কোটি টাকা আত্মসাত

বাংলাদেশকে নিয়ে আশঙ্কাজনক ভবিষ্যদ্বাণী গিলক্রিস্টের

আপডেট সময় ১২:৩৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪