সংবাদ শিরোনাম ::
এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টি করে সিরাজুল ও জ্বালানি সচিব সাইফুলের সিন্ডিকেটে কোটি টাকা আত্মসাত মনোহরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, হাবিবসহ তিন পুলিশের মৃত্যুদণ্ড আত্রাইয়ে ১৯৩ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু আসাদুজ্জামান খানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘দুর্নীতির সাম্রাজ্য’ অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে কাভার্ড ভ্যানসহ ভারতীয় শাড়ি ও কসমেটিক্স আটক এলেঙ্গাকে উপজেলা করার দাবিতে সংসদে এমপির বক্তব্য, কালিহাতীজুড়ে সমালোচনার ঝড় বিস্তর অনিয়মের অভিযোগের পরও বহাল ডিআইজি (প্রিজন্স) কামাল হোসেন

রেকর্ড গড়েও বিপাকে রোনালদো

আল নাসরকে শিরোপা জেতাতে না পারলেও সৌদি প্রো লিগে মৌসুমের শেষ ম্যাচে জোড়া গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদো গড়েছেন জোড়া নতুন রেকর্ড। তবে সেই উচ্ছ্বাসের রেশ কাটার আগেই পর্তুগিজ মহাতারকাকে নিয়ে শঙ্কার খবর পাওয়া গেল।

সোমবার রাতে আল ইত্তিহাদের বিপক্ষে আল নাসর ৪-২ গোলে জেতার পর ডোপ পরীক্ষার জন্য ডাকা হয় রোনালদোকে। আল নাসরের অন্য কোনো খেলোয়াড় ডোপ টেস্টের জন্য নমুনা দিয়েছেন কি না তা জানা যায়নি।

কিং কাপের ম্যাচের আগে রোনালদোসহ আল নাসরের আট খেলোয়াড়ের ডোপ টেস্টের খবর শোনা গিয়েছিল। রোনালদোর দ্বিতীয় ডোপ টেস্টের সঙ্গে এর কোনো যোগসূত্র আছে কি না তা পরিষ্কার নয়। তবে এটি রুটিন পরীক্ষাও হতে পারে। আগামী শুক্রবার কিং কাপের ফাইনালে লিগ চ্যাম্পিয়ন আল হিলালের মুখোমুখি হবে আল নাসর।

কাপ ফাইনালের আগে সৌদি প্রো লিগে এক মৌসুমে সর্বোচ্চ ৩৫ গোলের নতুন রেকর্ড গড়েছেন রোনাল্ডো। তিনি ভেঙেছেন ২০১৯ সালে মরক্কোর ফরোয়ার্ড আবদেররাজাক হামদাল্লাহর গড়া ৩৪ গোলের রেকর্ড।

এবার লিগে ৩১ ম্যাচে রেকর্ড ৩৫ গোল করার পাশাপাশি ১১টি গোল বানিয়ে দিয়েছেন ৩৯ বছর বয়সি রোনাল্ডো। সৌদি লিগের সর্বোচ্চ গোলদাতা হয়ে বৈশ্বিক ফুটবলেও দারুণ এক কীর্তি গড়েছেন পর্তুগাল অধিনায়ক।

চারটি ভিন্ন লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়া প্রথম ফুটবলার তিনি। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও সেরি-এ লিগে টপ স্কোরার হয়েছেন রোনালদো। সবশেষ রেকর্ডের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, ‘আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পেছনে ছোটে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টি করে সিরাজুল ও জ্বালানি সচিব সাইফুলের সিন্ডিকেটে কোটি টাকা আত্মসাত

রেকর্ড গড়েও বিপাকে রোনালদো

আপডেট সময় ১১:২৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪