ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাইস কুকারে রান্না করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট ইউপি সদস্য ফিরোজের বিরুদ্ধে, বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ ভুক্তভোগীরা ‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কার্যক্রম আগস্টে পরিলক্ষিত হচ্ছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী গোড়াই কটনমিল পরিদর্শন করলেন শরীফুল আলম বালুর ড্রেজার বসানো নিয়ে বাকবিতন্ডা, স্থানীয়দের হাতে মার খেলেন ববি ছাত্রদলের তিন নেতা কুমিল্লা ও ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ জামিনে মুক্ত বেনজীর, অনুমতি ছাড়া দুবাই ত্যাগে নিষেধাজ্ঞা নওগাঁর সীমান্তে বিজিবির ধাওয়া মাদক ফেলে পালাল পাচারকারীরা

গণপূর্ত অধিদপ্তরের ২ প্রকৌশলীর দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক

গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান ও উপ-বিভাগীয় প্রকৌশলী মিঠুন মিস্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে অভিযোগ, ভবন ও অন্যান্য স্থাপনা মেরামতের দুইবার বিল উত্তোলনসহ বিভিন্ন দুর্নীতিতে সম্পৃক্ত হওয়া।

মঙ্গলবার (২১ মে) দুদকের প্রধান কার্যালয় থেকে এনফোর্সমেন্ট অভিযানে দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আক্তারুল ইসলাম গণমাধ্যম কে এ বিষয়ে বলেন, গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ও উপ-বিভাগীয় প্রকৌশলীর বিরুদ্ধে প্রকল্পের কাজ সম্পন্ন না করে বিল উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কার্যাদেশ ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে বলে দুদক টিমের কাছে প্রতীয়মান হয়েছে। অভিযানে প্রাপ্ত তথ্য বিস্তারিতভাবে যাচাই করে কমিশনে প্রতিবেদন দাখিল করবে টিম।

গণপূর্ত ও দুদক সূত্রে জানা যায়, রাজধানীর মিন্টো রোডের সরকারি বাংলো নং-৯-এর ভবন ও অন্যান্য স্থাপনার মেরামতসহ আনুষঙ্গিক কাজের দায়িত্ব পালন করেন উপ-সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান এবং উপ-বিভাগীয় প্রকৌশলী মিঠুন মিস্ত্রী। তবে সেখানে তারা একই কাজে দুইবার বিল জমা দেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে তদন্ত কমিটি গঠন হয়। তদন্ত প্রতিবেদনেও একই কাজের বিল দুইবার জমা দেওয়ার প্রমাণ মেলে।

সূত্র জানায়, ভবনের ছাদের কেমিক্যাল ট্রিটমেন্ট, ভেতর ও বাইরের রংসহ সংস্কার, বাউন্ডারি ওয়াল, পুলিশ ব্যারাক, পশু পালন শেড মেরামতসহ আনুষঙ্গিক কাজের ২৫ লাখ ৯৯ হাজার ১২৩ টাকা মূল্যমানের একখানা প্রাক্কলন থোক বরাদ্দ থেকে প্রশাসনিক অনুমোদন ও অর্থ বরাদ্দের জন্য তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ঢাকা গণপূর্ত সার্কেল-১, ঢাকা দপ্তরে পাঠানো হয়। এর আগে ২০২২-২৩ অর্থবছরেও একই ভবনের বিশেষ মেরামত কাজের ২৯ লাখ ৯৬ হাজার ৪৯৭ টাকার একই বিল উত্তোলন করা হয়েছিল। একই কাজ বারবার করার বিষয়টি প্রমাণিত হওয়ায় ওই দুই প্রকৌশলীকে বদলি করা হয়।

লঘুদণ্ড ঠেকাতে আন্দোলনে নামে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি। তারা মো. মনিরুজ্জামানকে বদলি করার আদেশ প্রত্যাহার চান। এমনকি এ ঘটনায় প্রধান প্রকৌশলীর সঙ্গে অপ্রীতিকর ঘটনাও ঘটে বলে জানা গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাইস কুকারে রান্না করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

গণপূর্ত অধিদপ্তরের ২ প্রকৌশলীর দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক

আপডেট সময় ০৯:৫৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪