ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাইস কুকারে রান্না করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট ইউপি সদস্য ফিরোজের বিরুদ্ধে, বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ ভুক্তভোগীরা ‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কার্যক্রম আগস্টে পরিলক্ষিত হচ্ছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী

দেবিদ্বারে ঘোড়া প্রতিকের দুই কর্মীকে পিস্তল ঠেকিয়ে রড দিয়ে মারধর

কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুণাইঘর উত্তর ইউনিয়নে ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী শাহিদা আক্তারের মতবিনিময় সভায় যাওয়ার সময় প্রতিপক্ষরা ঘোড়া প্রতিকের দুই কর্মীকে পিস্তল ঠেকিয়ে রড ও লাঠিসোটা দিয়ে মারধর করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৭ মে) রাতে ইউনিয়নের বনকুট এলাকায় এ হামলা-মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন, দেবিদ্বার উপজেলার গুণাইঘর উত্তর ইউনিয়নের ছেপাড়া গ্রামের মৃত. তাজুল ইসলামের ছেলে মো: দুলাল মিয়া (৩৫) ও একই গ্রামের আব্দুল আলীমের ছেলে মো: আজিজ (৩০)। আহতদের দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

এ ঘটনায় বাদি হয়ে দুলাল মিয়া ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০/১২ জনের বিরুদ্ধে দেবিদ্বার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তারা হলেন, গুনাইঘর এলাকার মৃত. ইসমাইলের ছেলে মাকবুল হোসেন (8৮), মৃত. ফরিদ উদ্দিনের ছেলে মো: রাসেল (৪২), মৃত. লতিফ সরকারের ছেলে গাজী আসিফ বিন লতিফ((২৮), গজারিয়া এলাকার সফর আলীর ছেলে মো: কাউসার মেম্বার(৩৬), বাকসার পাঠান বাড়ির মো: শাহানুর (৩০), মৃত. সিদ্দিকুর রহমানের ছেলে শফিউল্লাহ (৪৫)।

আহত দুলাল মিয়া ও মোঃ আজিজ জানান, আমরা উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের কর্মী ও সমর্থক ৷ সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুল মহোদয়ের বাড়িতে উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাহিদা আক্তারের মতবিনিময় সভায় যাওয়ার পথে আসামিরা পিস্তল, ছুরি, রামদা, রড ও লাঠিসোটা আমাদের উপর আক্রমণ করে। তারা আমাদের পথরোধ করে আমাদের মাথায় পিস্তল ঠেকিয়ে মতবিনিময় সভায় যেতে নিষেধ করে। আমরা তাদের কথা শুনব না বলাতে তারা এলোপাথারীভাবে কিল, ঘুষি ও লাথি মেরে আমাদের আহত করে। আমাদের গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে । তারা আমাদের মারধর করে আমাদের সঙ্গে থাকা নগদ সাড়ে ৩ হাজার টাকা নিয়ে যায় এবং পরনের কাপড় চোপড় ছিড়ে ফেলে ৷ ভবিষ্যতে যাতে ঘোড়া প্রতিকের কোন মিছিল-মিটিংয়ে না যাই, সে নির্দেশনা দিয়ে তারা চলে যায়।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া জানান, এ ঘটনায় দুই পক্ষ দুটি অভিযোগ করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য যে, আগামী ২৯ মে দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে মূল দুই প্রতিদ্বন্দ্বি হলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টারের স্ত্রী শাহিদা আক্তার ও স্থানীয় এমপি আবুল কালাম আজাদের ছোট ভাই মামুন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ

দেবিদ্বারে ঘোড়া প্রতিকের দুই কর্মীকে পিস্তল ঠেকিয়ে রড দিয়ে মারধর

আপডেট সময় ০৪:৫৬:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪