ঢাকা ১০:৩০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

আম কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার ষাটোর্ধ বৃদ্ধা

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নে আম কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন ৬৫ বছর বয়সি এক নারী। এ অভিযোগে স্থানীয় লোকজন তাজুল ইসলাম কালা (৩৫) ও রাজু (২৯) নামের দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে পূর্ব আহমেদপুর গ্রামের একটি বাগানে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হচ্ছেন- পূর্ব আহমেদপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে তাজুল ইসলাম কালা ও একই গ্রামের আবুল কালামের ছেলে রাজু।

ভুক্তভোগী নারীর বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশের আমবাগানে যান ওই বৃদ্ধা। তখন বাইরে হালকা অন্ধকার ছিল। ওই নারী বাগানের ভিতরে গেলে কালা ও রাজু তার মুখে চেপে ধরে। পরে বাগানের ভিতরে নিয়ে জোরপূর্বক ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে তারা দুইজন। পরে সকালে ভুক্তভোগী বিষয়টি স্থানীয় ওয়ার্ড মেম্বার আবু সাঈদকে জানালে তিনি স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তদের আটক করে থানায় সোপর্দ করেন।

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্তদের আটক করে থানায় আনা হয়েছে। ঘটনায় ওই নারী বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। শুক্রবার সকালে আটককৃতদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

আম কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার ষাটোর্ধ বৃদ্ধা

আপডেট সময় ০৯:৪৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪