ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী বাংলাদেশসহ ৮ দেশকে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কবার্তা দিলেন গবেষকরা মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন দিল দুর্বৃত্তরা শেখ হাসিনার রায়ের প্রতিবাদে মধ্যরাতে জামালপুরে নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল বাঞ্ছারামপুর-নবীনগর সড়কের নির্মাণকাজের উদ্বোধন আবারও কন্যাসন্তানের মা হলেন দীপিকা অপ্রতিম হত্যা, সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদ শাহজালাল মাজারের দানবাক্সে ৮৯ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা ব্রাহ্মণবাড়িয়ায় কাজী সেলিম রেজার বাড়িতে হত্যাচেষ্টায় ব্যর্থ হয়ে দুর্ধর্ষ লুটপাটের অভিযোগ

কুমিল্লায় র‌্যাবের হাতে পলাতক যুদ্ধাপরাধী গ্রেফতার

কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন উত্তর রামপুর এলাকা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ আবু বক্কর সিদ্দিক (৮০)। সে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার উত্তর কদমতলা গ্রামের মৃত মান্দার সর্দারের ছেলে।

সোমবার দুপুরে র‌্যাব- ১১ সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান কোম্পানি অধিনায়ক, উপ-পরিচালক, লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।

তিনি জানান, রোববার রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এবং র‌্যাব-৬, সিপিসি-১ এর  যৌথ আভিযানে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন উত্তর রামপুর এলাকা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামী কুমিল্লায় এক আত্মীয়ের বাড়ীতে আত্মগোপনে ছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

কুমিল্লায় র‌্যাবের হাতে পলাতক যুদ্ধাপরাধী গ্রেফতার

আপডেট সময় ০৪:২৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪