ঢাকা ১১:২৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

প্রবাসে বাংলাদেশির কারাবন্দি সংখ্যা নিয়ে যা জানালেন ড. মোমেন

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আবদুল মোমেন বলেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে ১১ হাজার বাংলাদেশি প্রবাসী কারাবন্দি রয়েছেন। সবচেয়ে বেশি কারাবন্দি আছেন সৌদি আরবে। সেখানে প্রায় ৬ হাজারের মতো প্রবাসী কারাগারে রয়েছেন। সৌদির পরে সবচেয়ে বেশি বন্দি রয়েছেন কাতার ও কুয়ালালামপুরে।

রোববার কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মোমেন বলেন, যেসব দেশে বাংলাদেশি কারাবন্দি রয়েছেন, সেসব দেশের দূতাবাসকে নির্দেশনা দেওয়া হয়েছে প্রতি মাসে একাধিকবার কারাগার পরিদর্শন করার জন্য। তারা পরিদর্শন করে বন্দিদের তথ্য সংগ্রহ করবেন এবং তাদের দেশে ছাড়িয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

এর আগে ড. মোমেনের নেতৃত্বে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প, ঘুমধুম ট্রানজিট ক্যাম্প এবং খুরুশকুল আশ্রয়ণ কেন্দ্র পরিদর্শন করেন কমিটির সদস্যরা। রোহিঙ্গা ক্যাম্পের সরেজমিন চিত্র সরকারের কাছে সুপারিশ হিসেবে তুলে ধরা হবে। সরকার পরবর্তীতে সেই বিষয়গুলো বিবেচনা করে ব্যবস্থা গ্রহণ করবেন বলে মন্তব্য করেন ড. মোমেন।

এ সময় তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ক্যাম্পে যেসব এনজিও স্থানীয়দের বাদ দিয়ে রোহিঙ্গাদের চাকরি দেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রবাসে বাংলাদেশির কারাবন্দি সংখ্যা নিয়ে যা জানালেন ড. মোমেন

আপডেট সময় ০২:১২:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪