ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

প্রেম করলে মন ভালো থাকে: মন্দিরা

গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমায় অভিনয় করে প্রশংসায় ভাসছেন মন্দিরা চক্রবর্তী। এ সিনেমায় শরিফুল রাজের বিপরীতে নায়িকা হয়ে অভিনয় করেছেন তিনি। ঈদে মুক্তি পাওয়া এই সিনেমা নিয়ে রাজের সঙ্গে হলে হলে ঘুরে বেড়াতে দেখা গেছে তাকে। ফলে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বলেও গুঞ্জন বইছে ঢালিউডপাড়ায়। এমন গুঞ্জনের মুখেই মন্দিরা জানিয়ে দিলেন রাজ তার ভালো বন্ধু। তাদের মধ্যে প্রেম হওয়ার সুযোগ নেই। এবার এক অনুষ্ঠানে হাজির হয়ে এই অভিনেত্রী জানান, তিনি প্রেম করছেন, তবে কার সঙ্গে সে নিয়ে রয়েছে রহস্য।

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পুরস্কার প্রদান অনুষ্ঠানে হাজির হন মন্দিরা। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন প্রেম নিয়ে। অভিনেত্রী রহস্য করেই বলেন, প্রেম তো করছি, কার সঙ্গে করছি, কীভাবে করছি— এটা সাংবাদিকদের দায়িত্ব খুঁজে বের করার। আপনারাই খুঁজে বের করুন।

এই অভিনেত্রী আরও বলেন, আমি বাস্তব জীবনে প্রেম করছি। প্রেমছাড়া তো একজন মানুষ থাকতে পারে না। আমার মনে হয়, প্রত্যেক মানুষের জীবনে প্রেম থাকা জরুরি, প্রেম করা উচিত। প্রেম করলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে। এখন বিয়ে করার কোনো ইনটেনশন একদম নেই, পরিবার থেকেও এখন প্রেশার নেই। এখন কাজে মনোযোগ দিতে চাই।

আগামী ঈদে ‘নীলচক্র’ নামে একটি সিনেমা মুক্তির কথা রয়েছে। সিনেমাটিতে মন্দিরা অভিনয় করেছেন আরিফিন শুভর বিপরীতে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

প্রেম করলে মন ভালো থাকে: মন্দিরা

আপডেট সময় ১২:৪৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪