ঢাকা ১০:১৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান নিত্যপণ্য ও গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, জরিমানা ৯ লাখ টাকা ক্ষতিকর রাসায়নিক দিয়ে কলা পাকানো, কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা গোলাপগঞ্জে নিষিদ্ধ আ.লীগ নেতা বাহার উদ্দিন গ্রেপ্তার সিলেটে সাদাপাথর এক্সপ্রেস বাস থেকে ৬৫ বোতল বিদেশি মদসহ আটক ১ জবিতে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন আটক আতশবাজি পোড়ালে রোগ সারে, বিজেপি নেত্রীর দাবি ঘিরে বিতর্ক পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরিসহ পাঁচ দফা দাবি অবশেষে ঢাকায় ফারহান, দলের সঙ্গে অনুশীলনে হামজা ঘুমন্ত অবস্থায় স্বামীকে শিল দিয়ে পিটিয়ে হত্যা করলেন স্ত্রী

জিপিএ-৫ এবার কতজন পেল-?

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় সারা দেশে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন শিক্ষার্থী।

রোববার শিক্ষা বোর্ড সূত্র এ তথ্য জানিয়েছে।

গত বছর ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। এবার ১ হাজার ৪৪৯ জন কম জিপিএ-৫ পেয়েছে।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ৮৩ দশমিক শূন্য ৪ শতাংশ।

যশোর বোর্ডে সর্বোচ্চ পাশের হার ৯২ দশমিক ৩২ শতাংশ। আর সর্বনিম্ন সিলেট বোর্ডে পাশের হার ৭৩ দশমিক ৩৫ শতাংশ।

এ ছাড়া ঢাকা বোর্ডে পাশের হার ৮৯ দশমিক ৩২ শতাংশ, রাজশাহীতে ৮৯ দশমিক ২৫, কুমিল্লায় ৭৯ দশমিক ২৩, চট্টগ্রামে ৮২ দশমিক ৮০, বরিশালে ৮৯ দশমিক ১৩, দিনাজপুরে ৭৮ দশমিক ৪০ শতাংশ ও ময়মনসিংহে ৮৪ দশমিক ৯৭ শতাংশ।

এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১২ মার্চ।

এ বছর মোট ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। সারা দেশের ৩ হাজার ৭০০ কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

জিপিএ-৫ এবার কতজন পেল-?

আপডেট সময় ০১:৫১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪