ঢাকা ০১:২৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন  গোদাগাড়ীতে যুবককে পিটিয়ে জখম  পীরগঞ্জে মাদ্রাসা শিক্ষককে তুলে এনে মারধরের অভিযোগ, অভিযুক্ত আ.লীগ নেতা প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা প্রস্তুতিমূলক সভা  অপপ্রচার নয়-পুরো বক্তব্য শুনেই বিচার করুন-এমপি হাফিজ ইব্রাহিমের বক্তব্য বিকৃতি নিয়ে প্রতিবাদ দেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন : প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন নগরী গড়তে ডিএসসিসির ৩২৭ কোটি টাকার মেগা কর্মসূচি সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানকে ঘিরে দুর্নীতি ও প্রভাব খাটানোর অভিযোগ ইউনাইটেডের বিরুদ্ধে গ্যাস বিলে ৯৮২ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেল দুদক অনিয়মকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে অগ্রণী ব্যাংক!

৩০ জন কৃষকের মাথায় হাত-?

নাটোরের বড়াইগ্রামে শুকনো শিমগাছ পোড়াতে গিয়ে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৫০ বিঘা জমির পান বরজ পুড়ে ছাই হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের বাগডোব মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত চাষিদের।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাগডোব মন্ডলপাড়া এলাকায় জমিতে শুকনো শিমের গাছ জড়ো করে আগুন দিয়েছিলেন কৃষক নিজাম উদ্দিন। এ সময় আগুন বেড়ে গিয়ে ওই জমিসংলগ্ন পান বরজে ছড়িয়ে পড়ে। শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত অন্যান্য পান বরজেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশপাশের কয়েক গ্রামের শত শত মানুষ ছুটে এলেও আশপাশে জলাশয় না থাকায় আগুন নেভানো যাচ্ছিল না।

পরে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে কুমারখালী গ্রামের আব্দুল হামিদ, আতাউর রহমান, জমিন আলী, আরশেদ আলী, লুৎফর রহমান, আব্দুল লতিফ, আনারুল, আবু সাঈদ, মোক্তার হোসেন, আবেদ আলী, মোস্তাক, খতিব আলী ও রাজাসহ অন্তত ৩০ জন কৃষকের প্রায় ৫০ বিঘা জমির পান বরজ পুড়ে ছাই হয়ে যায়।

বরজ মালিক আব্দুল হামিদ জানান, তার পাঁচ বিঘা পান বরজ পুড়ে গেছে। প্রতি বিঘা জমির পানসহ বরজ পুড়ে অন্তত ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত খতিব আলী বলেন, পরিবারের আয়ের একমাত্র উৎস ছিল পান বরজ। পান বিক্রি করেই আমাদের সারা বছরের খরচ মেটে। আগুনে সব কিছু পুড়ে গেছে। শুন্য থেকে আবার শুরু করতে হবে। কিন্তু কিভাবে আবার শুরু করব, আর আগামী দিনগুলো পারিবার পরিজন নিয়ে চলব কিছুই ভেবে পাচ্ছি না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, আমি খবর পেয়েছি। বিষয়টি খুবই দু:খজনক। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে যতটুকু পারি সহায়তা করার চেষ্টা করব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন 

৩০ জন কৃষকের মাথায় হাত-?

আপডেট সময় ০৯:১৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪