গাজীপুর মহানগরীর পূবাইলে শশুরবাড়িতে মো. রবিউল ইসলাম (২৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে স্ত্রীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিউল ইসলাম টঙ্গী পূর্ব থানাধীন ৪৯ নম্বর ওয়ার্ডের এরশাদনগর এলাকার তুহিন তালুকদারের ছেলে।
গ্রেফতাররা হলেন, শেরপুর জেলার শ্রীবর্দী থানা বালুঘাট গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে (শশুর) মো. আবুল কালাম আজাদ (৪৫) এবং মো. আবুল কালাম আজাদের ছেলে মো. হুমায়ুন কবির (১৯) ও মেয়ে (নিহত রবিউলের স্ত্রী) মোসা. কারিমা (২২), শরীয়তপুর জেলা নড়ীয়া থানা আইটপাড়া গ্রামের মো. বাবুলের ছেলে মো. লিটন (৪৬)। বর্তমানে তারা পূবাইল থানাধীন ৪১ নম্বর ওয়ার্ড এর সাতানীপাড়া গফুরের বাড়ির ভাড়াটিয়া।
আমাদের মার্তৃভূমি ডেস্ক : 



















