ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর সই-সিল জাল করে তদবির বাণিজ্য, চক্রের মূলহোতা আটক চাঞ্চল্যকর তথ্য দিলেন শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বো’মা ফেলেছে মার্কিন বাহিনী সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন  গোদাগাড়ীতে যুবককে পিটিয়ে জখম  পীরগঞ্জে মাদ্রাসা শিক্ষককে তুলে এনে মারধরের অভিযোগ, অভিযুক্ত আ.লীগ নেতা প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা প্রস্তুতিমূলক সভা  অপপ্রচার নয়-পুরো বক্তব্য শুনেই বিচার করুন-এমপি হাফিজ ইব্রাহিমের বক্তব্য বিকৃতি নিয়ে প্রতিবাদ দেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন : প্রধানমন্ত্রী

ব্যবসায়ীর ওপর হামলা, আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন এলাকায় থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ব্যবসায়ী মোহাম্মদ রাজিব হোসেন এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। গতকাল শনিবার ১১ মে বেলা ৩ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচিতে সহ¯্রাধিক নারী—পুরুষ অংশ নেন। চট্টগ্রামে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, চিহ্নিত সন্ত্রাসীরা একজন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।

এ ঘটনায় চট্টগ্রাম বায়েজিদ থানার ক্যাশিয়ার পরিচয়ধারী সন্ত্রাসী শাহজাহানসহ আরও দুই সহযোগী সন্ত্রাসী নজরুল ইসলাম ও মোঃ সামছুর বিরুদ্ধে থানায় জিডি ও আদালতে একটি মামলা দায়ের করা হলেও এখনও কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অথচ চিহ্নিত ওই সন্ত্রাসীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান বক্তারা।

উক্ত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ—সভাপতি এড. তসলিম উদ্দিন। কোতোয়ালী থানা শ্রমিক লীগের সভাপতি মোঃ হাসান’র সভাপতিত্বে ও গোলাম মোস্তফা’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগ নেতা বখতিয়ার উদ্দিন খান, চট্টগ্রাম সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম, মহিলা আওয়ামী লীগ নেত্রী কান্তা ইসলাম মিনু, জাতীয় শ্রমিক লীগ বায়েজিদ থানা সভাপতি দিদারুল আলম, শ্রমিক নেতা মাজারুল হক, সংগঠক মোঃ শাহিন রেজা, যুবলীগ নেতা মোঃ বাবলু জালালাবাদী, সংগঠক মোঃ সবুজ, শ্রমিক লীগ নেতা মোঃ আবছার প্রমুখ।

এসময় ভোক্তভোগী রাজীব হোসেন সহ পরিবারবর্গ মানববন্ধনে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত শনিবার (৪ মে) রাজিব হোসেন এর ওপর হামলা চালিয়ে গুরুতর জখম এবং তার মোটরসাইকেলটি ভাঙচুর করা হয়। এরপর রাতেই তাকে হাসপাতালে পাঠানো হয়। পরে এ ঘটনায় তিনি নিজেই বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর সই-সিল জাল করে তদবির বাণিজ্য, চক্রের মূলহোতা আটক

ব্যবসায়ীর ওপর হামলা, আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৭:৫৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪