ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো ছাত্রলীগ নেতাকে আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই : তথ্য উপদেষ্টা মিরপুরে ইতিহাস পরিবহনের বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-হেলপার বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার রাজবাড়ীর কালুখালীতে আ. লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ ফোনালাপ ফাঁস থেকে প্রত্যাহার, রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি নোমান ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর তূর্যের মৃত্যুতে জি এম কাদেরের গভীর শোক গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

বোরহানউদ্দিনে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

  • রিয়াজ ফরাজি
  • আপডেট সময় ০৬:৩০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
  • ৭৫২ বার পড়া হয়েছে

ভোলা থেকে প্রকাশিত জনপ্রিয় “দৈনিক ভোলা টাইমস্” পত্রিকার স্টাফ রিপোর্টার জুয়েল মাস্টারকে মুখে গামছা বেঁধে রাতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। আহত জুয়েল মাস্টারের পুরো শরীরে গুরুতর কাটা রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে।
শুক্রবার রাতে বোরহানউদ্দিন উপজেলার নুরমিয়ারহাট বাজারের নুরীয়া দাখিল মাদ্রাসার সামনে রাতে হামলা চালিয়ে গুরুতর জখম করাসহ হত্যার চেষ্টা চালায় সন্ত্রাসীরা।

এসময় সাংবাদিক জুয়েল মাস্টারকে অচেতন অবস্থায়
স্থানীয় লোক উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠায়। পরে বরিশাল শেরেবাংলা মেডিকেলে রেফার করেন চিকিৎসক। সেখানে জ্ঞান ফিরে হামলাকারীদের নাম বলেন সাংবাদিক জাুয়েল মাস্টার। বড় মানিকা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মোল্লা বাড়ির সাইফুল মোল্লা, চৌকিদার বাড়ির আল আমিন, গাজী বাড়ীর মমিন গাজিসহ অজ্ঞাত ১০ জন হামলা চালায় এমন তথ্য সাংবাদিক জুয়েল মাস্টারের। একই এলাকায় হামলাকারী সন্ত্রাসী ও সাংবাদিক জুয়েল মাস্টারের বাড়ি। নুরমিয়ারহাট বাজার থেকে বাড়িতে যাচ্ছিল সাংবাদিক জুয়েল মাস্টার। এসময় মোটর সাইকেল গতিরোধ করেন হামলকারীরা। পরে গামছা দিয়ে চোখ ও হাত বাঁধেন তারা। এর পর পিটিয়ে গুরুতর কাটা রক্তাক্ত জখম করা হয়। পুরো শরীলে গুরুতর জখমের চিহ্ন রয়েছে সাংবাদিক জুয়েল মাস্টারের। সাথে থাকা মোবাইলসহ ক্যামেরা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। তবে গামছা দিয়ে চোখ ও মুখ বাঁধানোর সময় উল্লেখিত তিনজনকে শনাক্ত করতে পারেন। বাকি ৭ জন সন্ত্রাসীকে চিনতে পারেননি তিনি।
স্থানীয়রা জানান, হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ কয়েকটি মামলার তদন্ত চলছে। এসব ঘটনা নিয়ে দৈনিক ভোলা টাইমস্ পত্রিকায় সংবাদ প্রকাশ করে সাংবাদিক জুয়েল মাস্টার। এরপর থেকেই সাংবাদিক জুয়েল মাস্টারের উপর ক্ষিপ্ত হয় সন্ত্রাসীরা। তারই ধারাবাহিকতায় পূর্বপরিকল্পিতভাবে
শুক্রবার রাতে সাংবাদিক জুয়েল মাস্টারকে পিটিয়ে গুরুতর কাটা রক্তাক্ত জখম ও হত্যার চেষ্টা চালানো হয়।
সাংবাদিকের উপর হামলাকারী সন্ত্রাসীরা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। উল্লেখিত সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয়রা।
দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার স্টাফ রিপোর্টার জুয়েল মাস্টারের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় বোরহানউদ্দিন আঞ্চলিক প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়। পাশাপাশি সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানানো হয়।
এ ঘটনায় শনিবার ঘটনাস্থলে বোরহানউদ্দিন থানা পুলিশসহ অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ বাবুল আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময়
অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ বাবুল আক্তার জানান, সাংবাদিক জুয়েল মাস্টারের উপর হামলা কারীদেরকে দ্রুত গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো

বোরহানউদ্দিনে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

আপডেট সময় ০৬:৩০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪