Riaz Uddin
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ৪ নং ওয়ার্ডের নফু হাওলাদার বাড়ির মো. লালু মিয়াকে (৫৫) কুপিয়ে জখম করার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী মো.হেলাল উদ্দিন নয়নকে (৪৫) তার বাসা থেকে (০৩ মে) রাতে গ্রেফতার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
মামলার বিবরণে জানা যায় – মামলার গ্রেফতারকৃত আসামী ১। হেলাল উদ্দিন নয়ন (৪৫), পিতা- নফু মিয়া, সাং- টবগী, ৪নং ওয়ার্ড, থানা-বোরহানউদ্দিন, জেলা- ভোলা-কে গ্রেফতার করিয়া যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ পূর্বক এই প্রতিবেদন দাখিল করিতেছি মামলার বাদী পেশায় একজন কৃষক।
আসামীদের সাথে বাদীর জমিজমা নিয়া দীর্ঘদিন যাবৎ বিরোধ চলিয়া আসিতেছে। জমিজমার বিরোধকে কেন্দ্র করিয়া ঘটনার পূর্বের দিন আসামীদের সাথে বাদীর কথার কাটাকাটি ও ঝগড়া ঝাটি হয়। উক্ত বিরোধকে কেন্দ্র করিয়া ঘটনার দিন ইং-০৩/০৫/২০২৪ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.৩০ ঘটিকার সময় ধৃত আসামী সহ অন্যান্য আসামীরা বে-আইনী জনতাবদ্ধে হাতে, দা, লাঠি সোটা নিয়া ঘটনাস্থল বোরহানউদ্দিন থানাধীন টবগী ৪নং ওয়ার্ডস্থ বাদীর বসত ঘরের সামনের বারান্দায় অনাধিকার প্রবেশ করিয়া বাদীর পূত্রবধু ১নং সাক্ষীর উপর অতর্কিত হামলা শুরু করে।
আসামী ১নং সাক্ষী লিমা আক্তার (২২) কে এলোপাথারী পিটাইয়া ও কিল, ঘুষি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা, ফুলা জখম করে। বাদী ১নং সাক্ষীকে রক্ষা করিতে গেলে ধৃত আসামী সহ অন্যান্য আসামীরা তাকেও এলোপাথারী পিটাইয়া ও কিল, ঘুষি মারিয়া বাদীর শরীরের বিভিন্ন স্থানে নীলা, ফুলা জখম করে।
আসামী তাহার হাতে থাকা দা দিয়া খুনের উদ্দেশ্যে বাদীর মাথা লক্ষ করিয়া কোপ দিলে উক্ত কোপ বাদীর মাথার সামনের অংশে লাগিয়া কাটা রক্তাক্ত জখম হয়। তখন ডাক চিৎকার শুনিয়া আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে বিবাদীদের কবল হইতে বাদীকে রক্ষা করে।আসামী সহ অন্যান্য আসামীরা বাদীকে প্রকাশ্যে খুন জখমের হুমকী দেন। পরে তারা ঘটনাস্থল থেকে চলিয়া যায় বাদী তাহার এজাহারে উল্লেখ করেন। আমার প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃত আসামী হেলাল উদ্দিন নয়ন (৪৫), অত্র মামলার ঘটনার সহিত ভোলা হওয়া পর্যন্ত গ্রেফতারকৃত আসামীকে জেল হাজতে আটক রাখার জন্য প্রার্থনা করিলাম।
উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনায় আসামীর হেলাল উদ্দিন নয়ন এর বিরুদ্ধে ১। বোরহানউদ্দিন থানার এফআইআর নং-৩, তারিখ-০২ ফেব্রুয়ারি, ২০২৩; জি আর নং-২৫, তারিখ- ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯ /৪২৭/৫০৬(২) পেনাল কোড, ২।
বোরহানউদ্দিন থানায় তার বিরুদ্ধে আর দুটি মামলা রয়েছে যার এফআইআর নং-২, তারিখ-০৫ জানুয়ারি, ২০১৯; জি আর নং-২, তারিখ-০৫ জানুয়ারি ২০১৯, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড, ৩। ভোলা এর বোরহানউদ্দিন থানার, এফআইআর নং-৪৩, তারিখ-২৮ জুন, ২০১৮; জি আর নং-২১১, তারিখ- ২৮ জুন, ২০১৮, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩০৭/৩৭৯/৫০৬(২) পেনাল কোড পাওয়া যায়।
বোরহানউদ্দিন থানার ইনচার্জ (ওসি) মো.শাহীন ফকির (বিপিএম) জানান, মামলা দায়েরের পরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে।
রিয়াজ ফরাজি 




















