ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

থানায় ঢুকে পুলিশকে মারপিট, আসামি ছিনতাইয়ের চেষ্টা।

কত বড় বুকের পাটা হলে এ কাজ করতে পারে,
কিসের চেয়ারম্যান আর কিসের মেম্বার অপরাধ করলে আসতে হবে অপরাধী যে হোক না কেন দেখার কোনো বিষয় নয় অপরাধীর পরিচয় শুধু অপরাধী তাই অপরাধীকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে,প্রশাসনের ভাইদের প্রতি অনুরোধ থাকবে আপনারা মেম্বার চেয়ারম্যান কে তেল মালিশ করবেন না তাহলে এরা এ ধরনের কাজ করতে পারেন।

বগুড়ার শাজাহানপুর থানার ভেতরে ঢুকে পুলিশ সদস্যদের মারপিট করে মাদকসহ একাধিক মামলার আসামিকে ছিনতাইচেষ্টার ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও মাঝিড়া ইউপি চেয়ারম্যানসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) রাতে শাজাহানপুর থানায় এ ঘটনা ঘটে,এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে। আরও একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সাইদুর রহমান, আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিঠুন হাসান, স্বেচ্ছাসেবক লীগের কর্মী সাদ্দাম রবীন, রমজান আলী, বোরহান উদ্দিন, মিরাজুল রহমান, আমিনুল ইসলাম ও মিঠুন মিঞা,এ সময় ৩৬টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

পুলিশ জানায়, নুরুজ্জামানের বিরুদ্ধে হত্যা, অস্ত্র,জমি দখল, সরকারি কাজে বাধা, মাদক আইনে অন্তত ৮-১০টি মামলা রয়েছে,এর আগে সরকারি টেন্ডার চুরির ঘটনায় মাঝিড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান বরখাস্ত হয়েছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল সলাম।

ওসি শহিদুল বলেন,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯টায় আড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মদ্যপ অবস্থায় মাদক,২টি বার্মিজ চাকুসহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিঠুনকে গ্রেপ্তার করা হয়,মিঠুনের নামে হত্যা,মাদকসহ বেশ কয়েকটি মামলা রয়েছে,এ ঘটনার পর রাত ১০টার দিকে ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান অর্ধশতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে থানায় প্রবেশ করে আসামি মিঠুন মিয়াকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে,এ সময় আমাকে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে,এ ছাড়াও নুরুজ্জামানের লোকজন অন্য পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে পালিয়ে যায়। মারপিটে অন্তত পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

ওসি বলেন,আহতদের মধ্যে এসআই আনিছুর রহমান, কনস্টেবল ইসমাইল হোসেন,জাহাঙ্গীর আলম,রুহুল আমিন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। পরে নুরুজ্জামানসহ আরও লোকজন নিয়ে সংঘবদ্ধ হয়ে আবারও আক্রমণ করতে মাঝিড়ায় ঢাকা-বগুড়া মহাসড়কে অবস্থান নেন,এ সময় জেলা পুলিশ,র‍্যাব ও ডিবির সদস্যরা নুরুজ্জামানসহ ৯ জনকে গ্রেপ্তার করেন।

ওসি আরও বলেন,সন্ত্রাসী কায়দায় থানায় প্রবেশের পর পুলিশকে আহত করে আসামি ছিনতাই চেষ্টার ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে। আরও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

থানায় ঢুকে পুলিশকে মারপিট, আসামি ছিনতাইয়ের চেষ্টা।

আপডেট সময় ০২:৩২:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪