সংবাদ শিরোনাম ::
বোরহানউদ্দিনে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মা’দ’ক কারবারি গ্রেপ্তার মাদক ও সামাজিক অবক্ষয় রোধে মুরাদনগরে জনসমাবেশ পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

দল ঘোষণার আগমুহূর্তে কেন ক্যাম্প ছাড়লেন শাহিন আফ্রিদি

অধিনায়কত্ব ইস্যুতে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত পাকিস্তানের ক্রীড়াঙ্গন। এক সিরিজ পরেই শাহিন আফ্রিদিকে সরিয়ে দেওয়া হয়েছে পাকিস্তান ক্রিকেটের টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে।
এর পরিপ্রেক্ষিতে শাহিন আফ্রিদি বলেছিলেন, ‘আমাকে এমন কোন জায়গায় দাঁড় করাবেন না, যেন আমার নিষ্ঠুর ও বেপরোয়া চেহারা দেখাতে হয়।’

দেশটির ক্রিকেটের অনেক তারকারই পছন্দ হয়নি এমন সিদ্ধান্ত। পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক শহীদ আফ্রিদি সরাসরিই সমালোচনা করেছেন এই নিয়ে। এরপর আবার শাহিনের নামে ভুয়া এক বিবৃতিও প্রচার করেছিল পিসিবি। সেটা নিয়ে সমালোচনা সামাল দিতে তড়িঘড়ি করে বৈঠকও করেছিলেন পিসিবি প্রধান মহসিন নাকভি।

সবমিলিয়ে এই তরুণ পেসারের ওপর চাপ একটু বেশিই ছিল। শাহিন নিজেও একপ্রকার হুমকি দিয়ে রেখেছিলেন। এবার নতুন খবর, পাকিস্তানের কাকুলে সেনাবাহিনীর অধীনে পরিচালিত ফিটনেস ক্যাম্প থেকেও সরে এসেছেন তিনি। অবশ্য এমন সিদ্ধান্ত কোনো ক্ষোভের বশে নেওয়া হয়নি। সেটাও নিশ্চিত করেছে পিসিবি।

ক্যাম্প শেষের দিনদুয়েক আগে পারিবারিক কারণ দেখিয়ে বিদায় নেন এই পেসার। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ক্যাম্প ছাড়ার পরপরই শাহীন সরাসরি নিজ বাড়ির উদ্দেশ্যে গিয়েছেন।

বিবৃতিতে তারা এও জানায়, নিকটাত্মীয়ের অসুস্থতার কারণে ক্যাম্প ছাড়েন শাহিন আফ্রিদি। যদিও পাকিস্তান অবজার্ভারের খবরে বলা হয়েছে, সেনাবাহিনীর চিফ অব আর্মি স্টাফ অসিম মুনীরের সঙ্গে ক্রিকেটারদের ইফতার ও ডিনার আয়োজনে শাহিন আফ্রিদি যোগ দেবেন।

শাহিন আফ্রিদির সঙ্গে একইদিনে ক্যাম্প ছেড়েছেন মোহাম্মদ রিজওয়ান এবং শাহিবজাদা ফারহান। যদিও তারা ঠিক কী কারণে ক্যাম্প থেকে বিদায় নিয়েছেন তা স্পষ্ট করে বলা হয়নি।

প্রসঙ্গত, গত ২৫ মার্চ থেকে শুরু করে আগামীকাল ৮ এপ্রিল পর্যন্ত কাকুল সেনাবাহিনী ক্যাম্পে প্রশিক্ষণ নেওয়ার কথা বাবর-রিজওয়ানরা। বিশ্বকাপের কথা মাথায় রেখে এই প্রশিক্ষণের আয়োজন করেছে পিসিবি। মূলত এই ক্যাম্প থেকে খেলোয়াড়দের ফিটনেস ফেরানোর দিকেই বিশেষ জোর দিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বোরহানউদ্দিনে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মা’দ’ক কারবারি গ্রেপ্তার

দল ঘোষণার আগমুহূর্তে কেন ক্যাম্প ছাড়লেন শাহিন আফ্রিদি

আপডেট সময় ০৪:১৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪